Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ক্যাবে চড়লেই এবার মিলবে বিনামূল্যে 4G ডেটা

কোন ক্যাবে চড়লে মিলবে এই সুবিধা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০১৭, ০৯:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০১৭, ০৯:২০

options
link
ক্যাবে চড়লেই এবার মিলবে বিনামূল্যে 4G ডেটা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিও বিনামূল্যে 4G ডেটা দেওয়ার পর থেকেই বিনামূল্যে ফোর-জি ডেটা দেওয়ার হিড়িক পড়েছে সার্ভিস প্রোভাইডারগুলির মধ্যে৷ তার রেশ এখনও কমেনি৷ নানাভাবে বিনামূল্যে ডেটা দিয়ে গ্রাহক ধরে রাখার জোর প্রতিযোগিতায় নেমেছে সংস্থাগুলি৷ এবার তাতে একধাপ এগোল ভোডাফোন৷

ফের চমক Jio-র, মিলবে ৭২ জিবি অতিরিক্ত 4G ডেটা ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি ফোর-জি ডেটা দেওয়ার ক্ষেত্রে নয়া পরিকল্পনার কথা ঘোষণা করেছে জিও৷ যেখানে LYF ব্র্যান্ডের ফোন কিনলেই মিলছে অতিরিক্ত ফ্রি ডেটা৷ প্রায় তার পাশাপাশিই নয়া অফার নিয়ে হাজির ভোডাফোন৷ এবার ক্যাবে চড়লেই বিনামূল্যে ফোর-জি সিম ও ডেটা দেওয়ার ভাবনা সংস্থাটির৷ তবে যে কোনও ক্যাবে চড়লেই যে এ অফার মিলবে এমনটা নয়৷ মেরু ক্যাবস, ইজি ক্যাবস, মেগা ক্যাবস-এর মতো সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভোডাফোন৷ যাঁরা এই ক্যাবগুলিতে চড়বেন, তাঁদের কাছে থ্রি-জি সিমকে ফোর-জি তে আপগ্রেডের একটা সুযোগ থাকছে৷ প্রিপেড ও পোস্ট পেড দুই ধরনের সিমের জন্যই তা প্রযোজ্য৷ আপগ্রেডেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে ক্যাবগুলিতেই৷ যাত্রীদের শুধু কিটের নির্দেশ মেনে তা করতে হবে৷ বিনামূল্যেই এই পরিষেবা পাওয়াতে অবশ্য চমকের শেষ নয়৷ যাঁরা এই কাজ করবেন, তাঁরা ৪ জিবি পর্যন্ত ডেটাও পাবেন বিনামূল্যে৷ জিও-কে কড়া টক্করে ফেলতে ও গ্রাহক ধরে রাখতেই এই সিদ্ধান্ত বলেই জানা যাচ্ছে৷ তবে আপাতত এই সুবিধা পাবেন দিল্লির বাসিন্দারাই৷

দীর্ঘদিন সঙ্গমে লিপ্ত না হলে কী কী হয় জানেন? ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.