Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Mamata Banerjee

তীব্র দাবদাহের মধ্যেই রাজ্যে ফের ‘দুয়ারে সরকার’, প্রস্তুতি সারতে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

৫ মে থেকে ৫ জুন পর্যন্ত 'দুয়ারে সরকার' কর্মসূচি চলার কথা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২২, ১৫:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২২, ১৫:৪৯

options
link
তীব্র দাবদাহের মধ্যেই রাজ্যে ফের ‘দুয়ারে সরকার’, প্রস্তুতি সারতে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর zoom

গৌতম ব্রহ্ম: আগামী মাসেই ফের বসবে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) ক্যাম্প। হবে ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি। তীব্র দাবদাহের মাঝে এই কর্মসূচি শুরুর আগেই বুধবার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। থাকবেন বিভিন্ন বিভাগের সচিবরা। লক্ষ্য, রাজ্যের সমস্ত দপ্তরের মধ্যে সমন্বয়কে আরও মসৃণ করা। পাশাপাশি, গোটা প্রক্রিয়ায় সঙ্গে যুক্ত সচিব-আধিকারিকদের ধন্যবাদ জানাতে পারেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চলার কথা। নবান্ন সূত্রে খবর, রাজ্যে মোট ১.৩৭ লক্ষ দুয়ারে ক্যাম্প হয়েছে। ৬ কোটি ৪৪ লক্ষ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন। তার মধ্যে ৪ কোটি ৫০ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন। মুখ্যমন্ত্রী সম্প্রতি জানিয়ে দিয়েছিলেন, দুয়ারে সরকারের মাধ্যমে এখনও মানুষের আবেদন জমা পড়ছে। এই প্রকল্প চলবে। তার আগেই জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব, বিভাগীয়. সচিবদের পাশাপাশি বৈঠকে থাকবেন বিভিন্ন জেলার জেলা শাসক, পুলিশ সুপাররা। তাঁরা ভারচুয়ালি যোগ দেবেন বৈঠকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: হিটস্ট্রোক হলে কী করবেন? তাপপ্রবাহেও কীভাবে সুস্থ থাকবেন? পরামর্শ দিল নবান্ন]

উল্লেখ্য, কিছুদিন আগে উত্তরপ্রদেশের এলাহাবাদে পুরষ্কৃত হয়েছে রাজ্যের ‘দুয়ারে সরকার’ প্রকল্প। এই প্রকল্পগুলি বাস্তবায়িত করতে পরিশ্রম রয়েছে সচিব থেকে সরকারি আধিকারিকদের। তাঁদের সেই পরিশ্রমকে ধন্যবাদ জানাতে চান মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। আর এই বৈঠকেই সেই কাজ সারবেন তিনি। জানা গিয়েছে, বুধবার বিকেল তিনটে নাগাদ নবান্নে এই জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।

এদিকে দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা। চতুর্থ ঢেউকে রোখার ব্লুপ্রিন্ট কী, কীভাবে কাজ করবে কেন্দ্র-রাজ্য, তা নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী। থাকবেন মুখ্যসচিবও। বেলা ১২টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা। তার পরই বিকেলে রাজ্যের সচিব ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: গাংনাপুর গণধর্ষণ ও খুন: কবর থেকে তুলে ফের নির্যাতিতার ময়নাতদন্তের নির্দেশ হাই কোর্টের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.