Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Thief bought a bike

বাথরুমে হোটেল ম্যানেজার, টাকা সমেত প্যান্ট হাতিয়ে বাইক কিনল চোর

খাস কলকাতার কাণ্ডে নড়চড়ে বসল পুলিশ, গ্রেপ্তার অভিযুক্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২২, ১২:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২২, ১২:১৮

options
link
বাথরুমে হোটেল ম্যানেজার, টাকা সমেত প্যান্ট হাতিয়ে বাইক কিনল চোর zoom

অর্ণব আইচ: চুরির (Theft) জন্য তাকে শহরে রেইকি করতে বেরোতে হয়। তার জন্য একটা বাইকের প্রয়োজন ছিল। হোটেলের ম্যানেজারের প্যান্ট হাতিয়ে সেই কাজ সেরেও ফেলেছিল চোর। কিন্তু শেষরক্ষা হল না। আসলে বাথরুমে ঢুকেছিলেন হোটেল ম্যানেজার। বাইরে ছেড়ে গিয়েছিলেন প্যান্টটি, যাতে ছিল কয়েক হাজার টাকা। টাকাসুদ্ধ সেই প্যান্ট হাতিয়েই রীতিমতো পুরনো বাইক কিনে ফেলেছিল দুষ্কৃতী। কোনওমতে লজ্জা নিবারণ করে ম্যানেজারকে বাথরুম থেকে বেরতে হয়। শেষ পর্যন্ত তিনি দ্বারস্থ হন পুলিশের। তদন্ত করে বাগুইআটি থেকে অভিযুক্ত কানাই শাহ ওরফে রাজা নামে ওই অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজার কাছ থেকে উদ্ধার হয়েছে হোটেল ম্যানেজারের প্যান্ট। উদ্ধার করা হয়েছে সেই বাইকটিও।

পুলিশ জানিয়েছে, দিন তিনেক আগে দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স এলাকার একটি হোটেলে এই ঘটনাটি ঘটে। দুপুরে হোটেলের ছাদ লাগোয়া বাথরুমের বাইরে প্যান্ট রেখে ভিতরে যান ম্যানেজার। বেরিয়ে এসে দেখেন প্যান্ট উধাও। সেই সঙ্গে খোয়া গিয়েছে প্যান্টের ভিতর থাকা ৩০ হাজার টাকা, একটি মোবাইল, চাবির গোছা। বোঝা যায়, দুষ্কৃতী পাইপ বেয়ে ছাদে উঠে প্যান্ট নিয়ে পালিয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ, আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি]

লেক থানার পুলিশ হোটেলের সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে দুষ্কৃতীকে শনাক্ত করে। মোবাইলের সূত্র ধরে বাগুইআটি থেকে গ্রেপ্তার করার পর পুলিশের কাছে ১৯ বছরের ওই তরুণ কানাইয়ের দাবি, এই বয়সেই সে রীতিমতো চুরিতে হাত পাকিয়েছে। চুরির জন্য তাকে শহরময় ঘুরে রেইকি করতে হয়। কিন্তু বাসে করে যাতায়াতে আর পোষাচ্ছে না। তাই বাইকের প্রয়োজন হয়। ওই হোটেলের উপর অনেকদিন ধরেই তার নজর ছিল।

[আরও পড়ুন: মে মাসে ফের ‘দুয়ারে সরকার’, বুধবারই একাধিক ইস্যু নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী]

সেদিন পাইপ বেয়ে ছাদে উঠেই দেখতে বাথরুমের বাই ওই প্যান্ট রাখা। সেটিতে স্পর্শ করতেই বুঝতে পারে, ভিতরে রয়েছে টাকা ও মোবাইল। সেই টাকা আগাম দিয়ে পুরনো বাইকটি কিনে ফেলে সে। যদিও মোবাইলটি বিক্রির আগেই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.