Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Titagarh

টিটাগড়ে শুটআউট, ইদের মেলা থেকে ফেরার পথে খুন যুবক

ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা এলাকায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২২, ০৯:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২২, ০৯:৫৮

options
link
টিটাগড়ে শুটআউট, ইদের মেলা থেকে ফেরার পথে খুন যুবক zoom

অর্ণব দাস, বারাকপুর: ফের রাজ্যে শুটআউট। ১৮ বছরের যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) টিটাগড়ে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কী কারণে খুন, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম সেলিম সাহাজি। টিটাগড় (Titagarh) জিসি রোড এলাকার বাসিন্দা ছিলেন তিনি। কাজ করতেন এলাকার একটি পরোটার দোকানে। বৃহস্পতিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে মোড়লপাড়ায় ইদের মেলায় গিয়েছিলেন তিনি। বেশ কিছুক্ষণ সেখানে থাকেন। এরপর বাড়ি থেকে ফোন করায় একবন্ধুর সঙ্গে মেলা থেকে বেরিয়ে যান সেলিম। বাকি বন্ধুদের জানায়, বাড়ি যাবে। বাকি বন্ধুরা মেলাতেই ছিল তখন। গভীর রাতে তারা ফেরার সময় জিসি রোড ৪ নম্বর রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় সেলিমকে পড়ে থাকতে দেখেন তাঁরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: চুরি হচ্ছে বাঁধের মাটি, নদীর ধারে দাঁড়িয়ে নিজেই প্রহরী রতুয়ার তৃণমূল বিধায়ক]

এরপরই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, গুলি করে খুন করা হয়েছে যুবককে। রাতেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কী কারণে খুন? স্থানীয়দের দাবি, অত্যন্ত মিশুকে স্বভাবের ছেলে ছিলেন সেলিম। শত্রু থাকার কথা নয়। এদিকে মৃতের বাবা জানিয়েছেন, তাঁর একজনের সঙ্গে অশান্তি চলছিল। অনুমান করা হচ্ছে, সেই অশান্তির কারণেই খুন করা হয়েছে সেলিমকে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। রহস্যের শিকড়ে পৌঁছতে মৃতের পরিবার ও পরিজনদের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা।

এই শুটআউটের ঘটনায় তীব্র আতঙ্কে এলাকার বাসিন্দারা। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। এদিকে ঘটনার পর থেকে বেপাত্তা ওই যুবক, যার সঙ্গে মেলা থেকে বেরিয়েছিলেন সেলিম। যার ফলে ঘটনার পিছনে তার যোগ রয়েছে বলে মনে করছেন স্থানীয়দের একাংশ।

[আরও পড়ুন: ‘মমতাদিদির অত্যাচার তো কম…’, শিলিগুড়িতে কীসের ইঙ্গিত দিলেন অমিত শাহ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.