Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬

চিনে ভয়াবহ ভূমিধস, নিখোঁজ শতাধিক

চলছে উদ্ধারকার্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০১৭, ০৫:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০১৭, ০৫:০৮

options
link
চিনে ভয়াবহ ভূমিধস, নিখোঁজ শতাধিক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধসের কবলে চিনের সিচুয়ান প্রদেশ। শনিবারের এই ঘটনায় চাপা পড়েছেন প্রায় ১০০ জন।  ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। মাটির নিচ থেকে বের করা হয়েছে বেশ কয়েকজনকে। তবে উদ্ধারকার্য শুরু হলেও বৃষ্টির জন্য সমস্যার সন্মুখীন হচ্ছেন উদ্ধারকারীরা বলে জানিয়েছে প্রশাসন। ওই ঘটনায় প্রাণ হারাতে পারেন অনেকেই বলে আশঙ্কা করা হচ্ছে।

[কাশ্মীরে ডিএসপির নির্মম হত্যার জন্য বিজেপি-পিডিপি সরকারকে দুষলেন রাহুল]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, কয়েকদিন থেকে চলা লাগাতার বৃষ্টির জন্য পার্বত্য প্রদেশ সিচুয়ানের শিনমো গ্রামের উপর ধস নেমে আসে। চাপা পড়ে যায় ৪০টি বাড়ি। স্থানীয় সময়ে সকাল ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে। যেহেতু অনেকেই তখন ঘুমিয়ে ছিলেন তাই কিছু বুঝে উঠার আগেই, তীব্র বেগে নেমে আসা কয়েক টন মাটি ও পাথরের নিচে চাপা পড়েন তাঁরা। এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, প্রবল বৃষ্টির জেরে পাহাড় থেকে ভেঙে পড়ে কয়েক টন পাথর। ওই ধসের ভয়াবহতা এতটাই ছিল যে তার জেরে সংলগ্ন একটি নদীর একাংশের প্রবাহ বন্ধ হয়ে যায়। ওই ঘটনার প্রেক্ষিতে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিবৃতি দিয়েছেন চেন তিয়েবো নামে এক পুলিশ আধিকারিক। তিনি জানিয়েছেন, উদ্ধারকার্য শুরু হলেও বিরাট পাথরের টুকরোগুলিকে সরাতে বেগ পেতে হচ্ছে ৫০০ জনের উদ্ধারকারী দলটিকে। ইতিমধ্যে মাটি খোঁড়ার ও পাথর সরানোর জন্য ক্রেন-সহ বিভিন্ন যন্ত্রপাতি আনা হয়েছে। পাহাড়ি এলাকাটিতে গাছপালা না থাকার দরুন ভূমিধসের মতো ঘটনা ঘটেছে।

[মক্কায় ভয়াবহ জঙ্গি হামলার ছক বানচাল]

চিনের পার্বত্য এলাকাগুলিতে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। চলতি বছরেরে জানুয়ারি মাসে ধসে চাপা পড়ে হুবেই প্রদেশের একটি হোটেল। ওই ঘটনায় মৃত্যু হয় ১২ জন ব্যক্তির। গতবছরের অক্টোবরে ‘টাইফুন মেগি’র আঘাতে ৮ জনের মৃত্যু হয়। এছাড়াও , ২০১৫ সালের ডিসেম্বরে শেনঝেন প্রদেশে একটি ভুমিধসে মৃত্যু হয় ৭০ জনের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.