Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ফেসবুকের সূত্রে ফাঁস নিখোঁজ স্বামীর কীর্তি, পুলিশের দ্বারস্থ মহিলা

তারপর কী হল জানেন? সিনেমার প্লটকেও হার মানায় বাস্তবের এ কাহিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০১৭, ১১:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০১৭, ১১:১২

options
link
ফেসবুকের সূত্রে ফাঁস নিখোঁজ স্বামীর কীর্তি, পুলিশের দ্বারস্থ মহিলা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের সূত্রে বাইরে যাচ্ছে, এই কথা বলেই টাকা নিয়ে বেরিয়েছিল স্বামী। তারপর থেকে আর কোনও খোঁজ মিলছিল না তার। স্বামীর খোঁজে প্রথমে ফেসবুক পরে পুলিশের দ্বারস্থ হন মহিলা। শেষমেশ খোঁজ মিলল, তবে স্বামী নয় তার আগের পক্ষের স্ত্রী ও সন্তানের। গত পাঁচ বছর ধরে বহাল তবিয়তে দুই সংসারই সামলাচ্ছিলেন গুণধর স্বামী। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের দাদর এলাকায়। ৩৮ বছরের স্বামীর বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।

অভিযুক্তের নাম ভরত উগালে। ডোম্বিভলি এলাকার বাসিন্দা পেশায় শেয়ার ট্রেডার। জানা গিয়েছে, পাঁচ বছর আগে এক স্পোকেন ইংলিশের ক্লাসে ভর্তি হয় ওই যুবক। সেখানেই ইংরাজির শেখাতেন অভিযোগকারী মহিলা। ডিভোর্সি ছিলেন তিনি। মোটা অঙ্কের খোরপোশও পেয়েছিলেন। এ কথা জানতে পেরেই শিক্ষিকার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে ভরত। বাড়ির আপত্তি সত্ত্বেও ভরতকে বিয়ে করেছিলেন ওই মহিলা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[স্টেশনের নাম হিন্দি ভাষায় কেন? বিতর্কে বেঙ্গালুরু মেট্রো]

রেজিস্ট্রির মাধ্যমের বিয়ের পর দাদরে একসঙ্গে থাকতেন দু’জনে। মাঝে মাঝেই কাজের জন্য বাইরে যেত ভরত। অভিযোগ, নানা অজুহাতে মহিলার কাছ থেকে কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছিল সে। প্রথমে ঠাকুরদার অপারেশনের নাম করে ৬০ লক্ষ টাকা, পরে বোনের বিয়ের জন্য ৪০ লক্ষ টাকা নিয়ে নেয়। কিছুদিন আগেই ব্যবসার অজুহাতে টাকা নিয়ে চম্পট দেয় ভরত। স্বামী সময়মতো না ফেরায় পুলিশের দ্বারস্থ হন মহিলা। নিখোঁজ হওয়ার ডায়েরি করেন। নিজে ফেসবুকেও স্বামীর নাম দিয়ে খোঁজ চালাতে থাকেন। স্বামীর নাম ফেসবুকে দিতেই তার সঙ্গে অন্য এক মহিলা ও শিশুর সঙ্গে বেশ কিছু ছবি বেরিয়ে আসে। কিছুদিন আগে স্বামীর মোবাইলেও এই মহিলার ছবি দেখেছিলেন মহিলা। প্রশ্ন করায় ভরত জানিয়েছিল, এটি তার বোনের ছবি। এতেই সন্দেহ হয় মহিলার। যে বোনের বিয়ের জন্য ৪০ লক্ষ টাকা ভরত নিয়েছিল, তার এত তাড়াতাড়ি বাচ্চা কেমন করে হয়ে গেল। আবার নিচে কমেন্টে ‘কিউট কাপল’ মন্তব্যও করেছেন অনেকে।

বিষয়টি পুলিশকে জানান মহিলা, ভরতের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। তার আরও একটি বাড়ির হদিশ পায়। সেখানে গিয়েই আগের পক্ষের স্ত্রী ও সন্তানের কথা জানতে পারে মহিলা। জানতে পারেন, তাঁর কাছ থেকে নেওয়া টাকা এই সংসারেই খরচ করত সে। নিজের কীর্তি ফাঁস হওয়ার খবর পেয়েই আদালতে অগ্রিম জামিনের আবেদন করতে গিয়েছিল ভরত। কিন্তু তা নাকচ হয়ে যায় এবং পুলিশের হাতে ধরা পড়ে যায় সে।

[রাষ্ট্রপতি নির্বাচনের ভিত্তিতে দেশভাগ করতে চাইছে কংগ্রেস, সরব বিজেপি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.