Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬

কালনায় প্রহৃত জর্জ বেকার, অভিযোগ ওড়াল তৃণমূল

বিজেপির 'গোষ্ঠীদ্বন্দ্বের' তত্ত্ব শাসক দলের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০১৭, ১১:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০১৭, ১১:৪৬

options
link
কালনায় প্রহৃত জর্জ বেকার, অভিযোগ ওড়াল তৃণমূল zoom

সৌরভ মাজি, বর্ধমান: বিজেপির বিস্তারক কর্মসূচি ঘিরে অশান্তি। পূর্ব বর্ধমানের কালনায় জর্জ বেকারকে নিগ্রহের অভিযোগ। বিজেপি সাংসদের পিঠে আঘাত লেগেছে। এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। সাংসদ-সহ ১০ জন কর্মী জখম হয়েছেন বলে বিজেপির দাবি। তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে। শাসক দলের পাল্টা অভিযোগ, এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

[চকবাজারে বিশাল মিছিলে মোর্চার শক্তি প্রদর্শন, ‘দূরত্ব’ জিএনএলএফের]

কোচবিহার থেকে কাকদ্বীপ। রাজ্য জুড়ে বিস্তারক কর্মসূচি শুরু করেছে বিজেপি। এর উদ্দেশ্য প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া। বিজেপির এই রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরে বিভিন্ন জেলায় অশান্তির খবর এসেছে। বীরভূমের পর পূর্ব বর্ধমানে উত্তেজনা তৈরি হল। শনিবার এই কর্মসূচিতে যোগ দিতে কালনায় যান বিজেপি নেতা জর্জ বেকার। বেলার দিকে ২ নম্বর ওয়ার্ডে প্রচার করেন এই বিজেপি সাসংদ। এরপর তাঁর গন্তব্য ছিল ৫ নম্বর ওয়ার্ড। অভিযোগ, ওই ওয়ার্ডে যাওয়ার সময় স্থানীয় একটি তৃণমূল পার্টি অফিস থেকে শাসক দলের কর্মীরা বেরিয়ে আসেন। বিনা প্ররোচনায় বিজেপি সাংসদের ওপর তারা ঝাঁপিয়ে পড়েন। লাঠি, রড নিয়ে তৃণমূলের কর্মীরা চড়াও হয়। পিঠে আঘাত পান লোকসভার সদস্য জর্জ বেকার। তাঁর সঙ্গে থাকা বিজেপির ১০ জন নেতা, কর্মীও আহত হন। এমনকী জর্জের গাড়ি ও বিজেপি সমর্থকদের বেশ কিছু মোটরবাইকও ভাঙচুর করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মনুয়া কাণ্ডের ছায়া দত্তপুকুরে, প্রেমিককে দিয়ে স্বামীকে কোপানোয় গ্রেপ্তার স্ত্রী]

জর্জ বেকারকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিদেরও সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হয়। স্থানীয় কাউন্সিলর সমরজিৎ হালদার-সহ পাঁচজনের বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি সাংসদ।এই ঘটনায় শাসক দলের দিকে আঙুল উঠলেও, তা মানতে চায়নি তৃণমূল। পাল্টা তাদের বক্তব্য, কালনায় সম্প্রতি দলের এক নেতার বিরুদ্ধে ভুয়ো চিকিৎসার অভিযোগে সরব হয়েছিলেন স্থানীয় এক বিজেপি নেত্রী। এই নিয়ে দলের মধ্যে চোরাস্রোত ছিল। তার জেরেই হামলা বলে দাবি শাসক দলের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.