Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Off Beat

এভাবেও পোজ দেওয়া যায়! ছবি তুলতে বিয়ের রাতেই গায়ে আগুন দিলেন দম্পতি, ভিডিও ভাইরাল

ইতিমধ্যেই ৭০ হাজার লোক দেখে ফেলেছে এই অবাক করা ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২২, ২০:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২২, ২০:০৩

options
link
এভাবেও পোজ দেওয়া যায়! ছবি তুলতে বিয়ের রাতেই গায়ে আগুন দিলেন দম্পতি, ভিডিও ভাইরাল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে একটা গান খুবই জনপ্রিয়। পোলা তো পোলা নয় আগুনের গোলা! কিন্তু সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও দেখে গানের লাইন পালটে হয়ে যেতে পারে, শুধু পোলা নয়, মাইয়াও আগুনের গোলা! ভাবছেন এসব কি? গপ্পোটা একটু খোলসা করে বলা যাক।

বহুদিন ধরে প্রেমে হাবুডুবু খাওয়ার পর সম্প্রতি বিয়ে করলেন পেশায় স্টান্টম্যান গ্যাব জেসপ ও অ্যাম্বি মিসেল। আর বিয়ের পর যে কাণ্ডটা ঘটালেন দুজনে মিলে, তা দেখেই চক্ষু চড়কগাছ সবার।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মাঝ আকাশে অসুস্থ পাইলট, নিরাপদে বিমান অবতরণ করালেন ‘অনভিজ্ঞ’ যাত্রী ]

তা কী করলেন এই নব দম্পতি?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Destination Wedding DJ (@djrusspowell)

সবে বিয়েটা শেষ হয়েছে। হঠাৎ করেই ছবি বর কনের ছবি তোলার জন্য এগিয়ে এলেন ক্যামেরা ম্যানের দল। তবে নতুন কিছু করার ছক করছিলেন গ্যাব ও মিসেল। যেমন ভাবা তেমনি কাজ। টুক করে পিঠের মধ্যে আগুন লাগিয়ে ফেললেন গ্যাব ও মিসেল। তারপর হাতে হাত ধরে এগিয়ে গেলেন অতিথিদের দিকে। এই কাণ্ড দেখে সবাই তো অবাক। কিন্তু স্টান্টম্যান ও স্টান্টউইম্যান হওয়ায় এ কাজ তো তাঁদের কাছে ছিল জলভাত। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই রাতারাতি তুমুল ভাইরাল। ইতিমধ্যেই ৭০ হাজার লোক দেখে ফেলেছে এই অবাক করা ভিডিও।

[আরও পড়ুন: জাতীয় সড়কে উলটে গেল ১০ লক্ষ টাকার মদবোঝাই ট্রাক, হামলে পড়ল সুরাপ্রেমীরা ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.