সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগে কমপক্ষে ১৬ বার আবেদন জানানো হয়েছিল। কিন্তু কোনওবারই সাড়া দেয়নি পাকিস্তান। ফের একবার চর সন্দেহে আটক কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে ইসলামাবাদের কাছে আবেদন জানাল দিল্লি।
[কুষ্টিয়ায় জঙ্গি ডেরায় অভিযান, উদ্ধার প্রচুর অস্ত্র ও গোলাবারুদ]
শনিবার নিজের নিজের দেশে বন্দি অন্য দেশের নাগরিকদের তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। ভারতের হাতে পাকিস্তান যে তালিকা তুলে দিয়েছে, তাতে দেখা গিয়েছে, বর্তমানে ৫৪৬ জন ভারতীয় নাগরিক সীমান্তের ওপারে জেলে বন্দি। আর এই বন্দিদের মধ্যে ৫০০ জনই মৎস্যজীবী। আর এই বন্দি তালিকা বিনিময়ের সময়ে পাকিস্তানের কাছে ফের একবার চর সন্দেহে আটক কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, কুলভূষণ যাদব-সহ পাক জেলে বন্দির সব ভারতীয়দের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে পাক সরকারে কাছে আবেদন জানানো হয়েছে।
[আমেরিকায় নাইটক্লাবে ঢুকে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের]
প্রসঙ্গত, ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার কুলভূষণ যাদবকে আটক করেছে পাকিস্তান। অবসর গ্রহণের ইরানের ব্যবসার কাজে নিযুক্ত ছিলেন কুলভূষণ। বৈধ পাসপোর্ট থাকা সত্ব্বেও ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর চর সন্দেহে কুলভূষণ যাদবকে আটক করে পাকিস্তান এবং ভারতকে পুরোপুরি অন্ধকারে রেখে, তাঁকে মৃত্যুদণ্ডের সাজাও শুনিয়ে দেয় পাকিস্তানের সেনা আদালত। বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারত। যেভাবে কুলভূষণের বিচার হয়েছে, তাতে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ তোলে দিল্লি। কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে চেয়ে কমপক্ষে ১৬ বার আবেদন জানানো হয়। কিন্তু সহযোগিতার হাত বাড়ায়নি পাকিস্তান। শেষপর্যন্ত পাক সেনা আদালতে রায়কে চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক আদালতে দ্বারস্থ হয় ভারত। কুলভূষণের মৃত্যুদণ্ডের সাজার ওপর স্থগিতাদেশ জারি করে আন্তর্জাতিক আদালত।
[মার্কিন মুলুকে পুরস্কৃত হতে চলেছেন ২ জন অনাবাসী ভারতীয়]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন