Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Amul

ডিভাইডারের ধাক্কায় উলটে গেল গাড়ি, হাসপাতালে ভরতি Amul কর্তা

এখন কেমন আছেন তিনি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২২, ১৪:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২২, ১৪:২৩

options
link
ডিভাইডারের ধাক্কায় উলটে গেল গাড়ি, হাসপাতালে ভরতি Amul কর্তা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় আহত হলেন ‘আমুল’ (Amul) কর্তা আরএস সোধি। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সোধি গুজরাটের আনন্দ-বাকরোল রোডে দুর্ঘটনার সম্মুখীন হন। তাঁর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং উলটে যায়। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে তাঁর চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে।

ঠিক কী হয়েছিল? এপ্রসঙ্গে পুলিশের ডেপুটি সুপারিটেন্ডেন্ট বিডি জাডেজা জানাচ্ছেন, ”বুধবার রাত ৯টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটেছিল। অজানা কারণেই আচমকা ওঁর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই গাড়িটি উলটে যায়। সঙ্গে সঙ্গে সোধি ও গাড়ির চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁরা দু’জনেই আপাতত বিপন্মুক্ত। ভয়ের কিছু নেই।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ইডির তলবে সাড়া, ছেলেকে কোলে নিয়ে সিজিও কমপ্লেক্সে অভিষেকপত্নী রুজিরা]

প্রসঙ্গত, ‘দ্য গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড’ তথা জিসিএমএমএফের সদর দপ্তর রাজ্যের ওই শহরেই। সেখানেই কর্মরত সোধি। ২০১০ সাল থেকেই তিনি সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের পদে রয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রের তরফে প্লাস্টিকের সরু স্ট্র নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই আমুলের তরফে কেন্দ্রের কাছে আরজি জানানো হয়, এখনই ওই সিদ্ধান্ত কার্যকর না করতে। এতে কৃষক ও দুধ ব্যবসায়ীদের উপরে নেগেটিভ প্রভাব পড়বে। ২৮ মে লেখা একটি চিঠিতে ওই আরজি জানানো হয়েছে। ১ জুলাই থেকে ওই স্ট্র নিষিদ্ধ করার ঘোষণা করা হয়েছে। আসলে ওই সংস্থার তৈরি জুস ও দুগ্ধজাত পণ্যের ছোট প্যাকেটে সরু স্ট্রটি ব্যবহৃত হয়। ওই প্যাকেটের বাজারে বিরাট চাহিদা। রাতারাতি তা বন্ধ হলে সমস্যা তৈরি হবে বলেই আশঙ্কা সংস্থার।

[আরও পড়ুন: গায়ক হতে মুম্বই পাড়ি, ভুল ট্রেনে উঠে বিপত্তি, পাঠানকোটে উদ্ধার ২ শিশু ও এক কিশোর]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.