Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
BSF

অমরনাথ যাত্রার তিনদিন আগে পাক অনুপ্রবেশকারীকে নিকেশ করল BSF

ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালাতেই গুলি চালায় BSF।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২২, ১৭:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২২, ১৭:৫৩

options
link
অমরনাথ যাত্রার তিনদিন আগে পাক অনুপ্রবেশকারীকে নিকেশ করল BSF zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  অমৃতসরের (Amritsar) কাছে সীমান্তে বিএসএফ (BSF)-র গুলিতে নিহত এক পাকিস্তানি অনুপ্রবেশকারী (Pakistani Intruder)। গতকাল গভীর রাতে বিএসএফ জওয়ানরা সীমান্তের ঘেরাটোপের কাছে এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। ওই ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে পারে অনুমান করেন জওয়ানরা। তাকে থামতে বলা হয়। যদিও সেই কথায় কান দেয়নি সে। এরপরই গুলি চালান জওয়ানরা। ঘটনাস্থলেই পাক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। পুলিশকে অনুপ্রবেশকারীর দেহ হস্তান্তর করেছে সীমান্তরক্ষী বাহিনী।

রবিবার রাতে বাকুয়ারপুরের (Baquarpur) আরএস পুরা সেক্টর (RS Pura Sector) সীমান্ত দিয়ে ওই পাকিস্তানের অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করে। রাত বারোটা বেজে দশ মিনিট নাগাদ বিএসএফ জওয়ানরা সীমান্তে সন্দেহজনক গতিবিধি নজর করেন। পাক অনুপ্রেবশকারী ক্রমশ সীমান্ত বেড়ার দিকে এগিয়ে আসছিল বলে জানা গিয়েছে। এক বিএসএফ আধিকারিক জানান, জওয়ানরা বিষয়টি খেয়াল করতেই তাকে থামতে বলা হয়। যদিও সে কোনও কথায় কান দিচ্ছিল না। এরপরেই তিন রাউন্ড গুলি চালানো হয় ওই অনুপ্রেবশকারীকে লক্ষ্য করে। তাতেই মৃত্যু হয় তার।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: শিণ্ডে শিবিরে ‘সুপ্রিম স্বস্তি’, বিধায়ক পদ খারিজ নিয়ে নির্দেশিকা শীর্ষ আদালতের]

আজ ভোরে সার্চে অভিযানে নামেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। সীমান্ত ঘেরাটোপের খুব কাছ থেকে অনুপ্রবেশকারীর দেহ উদ্ধার করা হয়। যদিও তার সঙ্গে বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র জাতীয় কিছু ছিল না বলেই জানিয়েছে বিএসএফ। পরে অনুপ্রবেশকারীর দেহ পুলিশের হাতে তুলে দেন বিএসএফ আধিকারিকরা।

[আরও পড়ুন: সমকামী সম্পর্ক মানতে নারাজ পরিবার, প্রেমিকার টানে লিঙ্গ বদলালেন তরুণী]

ভারতীয় সেনার গোয়েন্দাদের বক্তব্য, সন্ত্রাসবাদী হামলার প্রস্তুতি হিসেবে গুপ্তচর পাঠাতে পারে জঙ্গিরা। এভাবেই আইএসআই (ISI) ভারতীয় ভূখণ্ডে গুপ্তচর পাঠিয়ে থাকে। মনে করা হচ্ছে, অমৃতসর হয়ে জম্মুতে অনুপ্রবেশের পরিকল্পনা থাকতে পারে পাক জঙ্গিদের। টার্গেট হতে পারে অমরনাথ যাত্রা তীর্থযাত্রীরা। তবে সতর্ক রয়েছে বিএসএফ। উল্লেখ্য, গত মাসে পাকিস্তান থেকে ভারতের সীমান্তে ঢুকে পড়া একটি ড্রোনকে গুলি করে নামায় কাশ্মীর পুলিশ। ওই ড্রোনটিতে সাতটি ম্যাগনেটিক বোমা পাওয়া গিয়েছিল। সাতটি গ্রেনেড লঞ্চারও ছিল ড্রোনে। হিরানগর সেক্টরের হরিয়াচক এলাকায় ঘটনাটি ঘটেছিল। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.