Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

সিনেমা শুরুর আগে বামপন্থার ‘প্রোপাগান্ডার’ ভিডিও, বিতর্কে চিন 

ভিডিও এড়াতে হলে দেরিতে ঢোকার প্রবণতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৭, ১২:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৭, ১২:০২

options
link
সিনেমা শুরুর আগে বামপন্থার ‘প্রোপাগান্ডার’ ভিডিও, বিতর্কে চিন  zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সংবাদমাধ্যমের ওপর সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ। রেডিও, টেলিভিশনও কমিউনিস্ট পার্টির অঙ্গুলিহেলনে চলে। চিনে এবার সিনেমা দেখার স্বাধীনতাতেও প্রশাসনের হস্তক্ষেপ। প্রেসিডেন্ট জিনপিংয়ের নির্দেশে চিনের প্রেক্ষাগৃহগুলিতে সিনেমা শুরুর আগে একটি বিশেষ ভিডিও চালানো হচ্ছে। চার মিনিটের ওই ভিডিওয় সে দেশের সেলিব্রেটিরা চিনের জয়গান গাইছেন। দেশের সংস্কৃতি, মূল্যবোধ শেখানোর নামে চিনা সরকারের এই উদ্যোগে সিনেমাপ্রেমীদের একাংশ ক্ষুব্ধ।

[নিভৃতে প্রেমের আদর্শ ঠিকানা এই Love Motel]

পপকর্ন খেতে খেতে সিনেমা নয়। ইচ্ছে হোক বা না হোক, চিনে আপনাকে সিনেমা শুরুর আগে দেখতে হবে সে দেশের ইতিহাস, কমিউনিস্ট পার্টির প্রোপাগান্ডা। যার উদ্দেশ্য নাগরিকদের মধ্যে সমাজতন্ত্রের মূল্যবোধ শেখানো। বুধবার থেকে চিনের প্রতিটি প্রেক্ষাগৃহে সিনেমা শুরুর আগে দেখানো হচ্ছে একটি ভিডিও। ৩.৪০ মিনিটের এই ভিডিওয় সমাজতন্ত্রের মূল্যবোধের পাশাপাশি চিনের স্বপ্ন এবং কমিউনিস্ট পার্টির চিন্তাধারা দর্শকদের কাছে তুলে ধরা হয়েছে। ভিডিওতে চিনের ক্ষমতা, উচ্চাকাঙ্খার কথা বলছেন সেদেশের সেলব্রেটিরা। জ্যাকি চ্যান, অ্যাঞ্জেলা বেবি, ক্রিস উরের মতো তারকারা ভিডিওতে বিখ্যাত নেতাদের উদ্ধৃতি এবং কবিতার অংশ পাঠ করেছেন। চিনা সরকারের তৈরি চারটি ভিডিও প্রতিটি সিনেমার আগে দেখানো হচ্ছে। বুধবার এ সংক্রান্ত নির্দেশও পেয়েছেন হল মালিকরা। তবে কেউ নিয়ম ভাঙলে কী শাস্তি হবে তা অবশ্য বলা হয়নি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সিকিমের ‘স্বাধীনতা’ চেয়ে আরও বেপরোয়া চিনা সংবাদমাধ্যম]

প্রেসিডেন্ট জিনপিং প্রশাসনের এই চাপিয়ে দেওয়ার নীতি নিয়ে অনেকেই মুখ খুলেছেন। ভিডিও যাতে না দেখতে হয় তার জন্য অনেকেই দেরিতে সিনেমা হলে ঢুকছেন। কেউ কেউ ভিডিওর মান নিয়ে প্রশ্ন তুলেছেন। উল্টো মতও আছে। কারও মতে এই ভিডিও বর্তমান সময়ের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। মেগাস্টারদের থেকে তারা চিন সম্বন্ধে অনেক কিছু জানতে পারছেন। কিছু দিন আগে প্রেসিডেন্ট জিনপিং শিল্পীদের দেশের মূল্যবোধ তুলে ধরার আবেদন জানিয়েছিলেন। চিন সরকারের বর্তমান নীতির জন্য বেশ কিছু গসিপ ম্যাগাজিন কাজ বন্ধ রেখেছে। শুধু চিন নয়, দুনিয়ার বেশ কয়েকটি দেশে সিনেমার আগে ঐতিহাসিক বার্তা দেওয়া হয়। ভারতে সিনেমার আগে জাতীয় সঙ্গীতর সময় উঠে দাঁড়ানো নিয়ে বিতর্ক হয়েছিল। তাইল্যান্ডে অনেকটা একই ঘটনা হয়েছিল। তবে চিনের এই ভিডিওর প্রায় পুরোটাই রাজনীতিসর্বস্ব।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.