Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Coronavirus

Coronavirus: দেশে একদিনে করোনার কবলে ১৬ হাজারের বেশি মানুষ, চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেট

বাড়ছে অ্যাকটিভ কেসও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০২২, ০৯:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০২২, ০৯:৩৮

options
link
Coronavirus: দেশে একদিনে করোনার কবলে ১৬ হাজারের বেশি মানুষ, চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পজিটিভিটি রেট ৪.২৭ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ জনের করোনা পরীক্ষা করা হলে তাঁদের মধ্যে ৪ জনের বেশি মানুষ এই মারণ রোগে আক্রান্ত হচ্ছেন। দেশের করোনা পরিসংখ্যানের এই দিকটিই এই মুহূর্তে সবচেয়ে বেশি উদ্বেগজনক। সার্বিকভাবে রবিবার গত কয়েকদিনের তুলনায় কোভিড পরিসংখ্যান খানিক স্বস্তি দিলেও এই পজিটিভিটি রেট রীতিমতো চিন্তা বাড়াচ্ছে।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১০৩ জন। যা গতকালের থেকে সামান্য কম। আক্রান্তের নিরিখে সবচেয়ে এগিয়ে কেরল। মহারাষ্ট্র, তামিলনাড়ুর অবস্থাও তথৈবচ। সবচেয়ে চিন্তায় রাখছে দেশের পজিটিভিটি রেট।

[আরও পড়ুন: ‘বিচার ব্যবস্থা শুধু সংবিধানের কাছেই দায়বদ্ধ’, রাজনৈতিক দলগুলির সমালোচনা প্রধান বিচারপতির]

বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ১১ হাজার ৭১১ জন। যা গতকালের থেকে ২ হাজার ১৪৩ জন বেশি। দেশে অ্যাকটিভ কেসের ০.২৬ শতাংশে পৌঁছে গিয়েছে। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩১ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে খানিকটা বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ১৯৯ জন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: বৈধ ভিসা থাকা সত্ত্বেও বিদেশে যেতে বাধা পুলিৎজারজয়ী কাশ্মীরি চিত্র সাংবাদিককে, তুঙ্গে বিতর্ক]

করোনার দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হারও চিন্তাজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৬৫ হাজার ৫১৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ৯২৯ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৪ শতাংশ। পরিস্থিতি বেগতিক দেখে ফের আসরে নেমেছে কেন্দ্র। উপসর্গযুক্ত রোগীদের পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.