Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Jyoti Basu

‘ভাবলে খারাপ লাগে, বিধানসভায় বামেদের কেউ নেই’, জ্যোতি বসুর জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপনের পর আক্ষেপ স্পিকারের

শ্রদ্ধাজ্ঞাপন করলেন ফিরহাদ হাকিমও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২২, ১৬:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২২, ১৬:৩৮

options
link
‘ভাবলে খারাপ লাগে, বিধানসভায় বামেদের কেউ নেই’, জ্যোতি বসুর জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপনের পর আক্ষেপ স্পিকারের zoom

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আজ পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) ১০৯ তন জন্মদিন। বিধানসভায় তাঁর তৈলচিত্রে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বললেন, “রাজনৈতিক মতবিরোধ ছিল, কিন্তু তার হাতে গড়া সিপিএমের কোনও প্রতিনিধি বিধানসভায় না থাকাটা অত্যন্ত দুর্ভাগ্যের। ভাবলেও খারাপ লাগে।”

একুশের ভোটযুদ্ধে একটি আসনও পায়নি বামেরা। ফলে স্বাভাবিকভাবেই বিধানসভায় বাম প্রতিনিধি নেই। ফলে গতবছরের মতো এবারও জ্যোতি বসুর জন্মদিনে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তৃণমূল বিধায়করা। প্রথমেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জ্যোতিবাবুর তৈলচিত্রে মাল্যদান করেন। এরপর তিনি বলেন, “৩৪ বছর যে দলটা শাসন করেছে, যাদের সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ ছিল, কিন্তু সেই দলটার কোনও প্রতিনিধি না থাকাটা দুর্ভাগ্যজনক।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ৩ তৃণমূল নেতা খুনের পর থেকে থমথমে ক্যানিং, আটক দুই মহিলা, ৬ অভিযুক্তের নামে FIR]

জ্যোতি বসু সম্পর্কে বিমান বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন, “২১ জুলাইয়ের ঘটনা না ঘটালেই পারতেন। কিন্তু তাঁর অনেক ইতিবাচক দিকও ছিল। প্রধানমন্ত্রী হওয়ার অনুরোধও দলের সিদ্ধান্তের জন্য প্রত্যাখ্যান করেছিলেন।” জ্যোতি বসুর ছবিতে মাল্যদানের পর ফিরহাদ হাকিম বলেন, “রাজনৈতিকভাবে বিরোধ থাকতেই পারে। কিন্তু সমস্ত গুণী মানুষকে আমরা শ্রদ্ধা জানাই। এটাই আমাদের প্রথা।” বিজেপি প্রসঙ্গে তাঁর বক্তব্য, “বর্বর দল। জ্যোতিবাবু বলতেন, ঠিক বলতেন।”

উল্লেখ্য, জ্যোতি বসুর জন্মদিনে দলের তরফেও তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: উত্তরবঙ্গের পর এবার উঃ ২৪ পরগনা, অ্যাসিড পোকার হানায় চামড়া পুড়ল জনপ্রিয় ইউটিউবারের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.