Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

এবার এফএম স্টেশনে রেডিও জকি কয়েদিরা

বিগ বি অমিতাভ বচ্চনের হাতে এফএম স্টেশনটি উদ্বোধন করানোর ইচ্ছে জেল কর্তৃপক্ষর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৬, ১৯:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৬, ১৯:৩৯

options
link
এবার এফএম স্টেশনে রেডিও জকি কয়েদিরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েদিদের সংশোধনে নতুন উদ্যোগ নিল থানে সেন্ট্রাল জেল৷ জেলের ভিতরেই তৈরি করা হবে একটি এফএম স্টেশন৷ আর সেই স্টেশনে রেডিও জকির ভূমিকায় থাকবেন কয়েদিরাই!

জেল সুপারিন্টেন্ডেন্ট হীরালাল যাদব জানাচ্ছেন, সব ঠিকঠাক থাকলে আগামী দু’সপ্তাহের মধ্যেই এই নয়া এফএম স্টেশনটি চালু হয়ে যাবে৷ বিগ বি অমিতাভ বচ্চনের হাতে এফএম স্টেশনটি উদ্বোধন করানোর ইচ্ছে জেল কর্তৃপক্ষর৷ তার জন্যও চলছে প্রস্তুতি৷ কী ধরনের অনুষ্ঠান হবে এখানে? হিরালাল যাদব জানিয়েছেন, প্রত্যেকটি প্রোগ্রামে একসঙ্গে দু’জন করে কয়েদি হবেন আরজে৷ মূলত কয়েদিদের জন্যই অনুষ্ঠান সম্প্রচারিত হবে যা অন্য জেলের কয়েদিরাও শুনতে পাবেন৷ এছাড়া রেডিওর মধ্যে দিয়ে শহরের নানা প্রান্তে কয়েদিরা পৌঁছতে পারবেন তাঁদের নিজস্ব কথাও৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুক্রবার থানে সেন্ট্রাল জেল পর্যবেক্ষণে এসে মন্ত্রী একনাথ শিন্ডে জানান, এই নয়া উদ্যোগের জন্য সবরকম সাহায্য করবে সরকার৷ পাশাপাশি জেলে একটি জিম তৈরির প্রস্তাবও দিয়েছেন তিনি৷ জেলের ভিতর এফএম স্টেশন যদিও এদেশে নতুন নয়৷ এর আগে ২০১৩ সালে তিহার জেলে প্রথম এফএম স্টেশন চালু হয়েছিল৷ ‘আরজে’ হিসেবে কয়েদিদের প্রশিক্ষণের পাশাপাশি বিনোদনের উদ্দেশে চালু হয়েছিল এফএম স্টেশনটি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.