Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ভারতের আর্থিক বৃদ্ধির হার ক্রমশ পিছনে ফেলছে চিনকে: হার্ভার্ড

কী বলছে নয়া রিপোর্ট, পড়ুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৭, ০৯:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৭, ০৯:২৫

options
link
ভারতের আর্থিক বৃদ্ধির হার ক্রমশ পিছনে ফেলছে চিনকে: হার্ভার্ড zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক পরিসরে আর্থিক বৃদ্ধির দৌড়ে ভারত ক্রমশ চিনকে পিছনে ফেলে দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত শুধু বর্তমানেই নয়, আগামী এক দশকেও এই আধিপত্য ধরে রাখতে পারবে বলে সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে।

[টাকার অভাবে মেয়েদেরকে বলদ হিসাবে খাটাচ্ছেন বাবা! লজ্জার ছবি মধ্যপ্রদেশে]

বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট গ্রোথ’ বা সিআইডির রিপোর্ট মোতাবেক, দ্রুত হারে আর্থিক বৃদ্ধির তালিকায় ২০২৫-এর মধ্যে শীর্ষে থাকবে ভারত। প্রতি বছর ৭.৭ শতাংশ হারে ভারতের আর্থিক বৃদ্ধি ঘটলে অদূরেই চিনকে পিছনে ফেলে দেবে ভারত। সিআইডির গবেষণাপত্র বলছে, “আর্থিক বিকাশের ক্ষেত্রে গত বেশ কয়েক বছরে পাল্লা ভারতের দিকে ধীরে ধীরে ঝুঁকছে। আগামী দশকে চিনকে টপকে যাবে ভারত।” নিত্যনতুন ক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়া, নতুন মানবসম্পদ তৈরি ও যুব সম্প্রদায়ের আধিক্যের জন্য ভারত আগামী দশকে অর্থনৈতিক বৃদ্ধির বিচারে শীর্ষস্থান দখল করবে বলে আশাপ্রকাশ করা হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওই রিপোর্ট আরও জানাচ্ছে, “রাসায়নিক, পরিবহণ ও ইলেকট্রনিকস ইন্ড্রাস্ট্রির মতো জটিল ক্ষেত্রেও ভারত বাড়তি মনোনিবেশ করছে। তেল সমৃদ্ধ দেশগুলির অর্থনীতি যখন ক্রমশ ধাক্কা খাচ্ছে, তখনই অন্যদিকে ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো দেশ ক্রমশ নিজেদের সক্ষমতা বাড়িয়ে চলেছে।” বিশেষজ্ঞদের মতে, আর্থিক বৃদ্ধি কোনও নির্দিষ্ট একটি ফরমুলা মেনে বাড়ে না। ভারত, তুরস্ক, ইন্দোনেশিয়া, বুলগেরিয়া-এরাই দ্রুততম আর্থিক বৃদ্ধির নিরিখে ভবিষ্যতে প্রথম সারিতে থাকবে বলে হার্ভার্ডের রিপোর্টে জানানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই রবিবার ওই রিপোর্ট প্রকাশ্যে এনেছে। এই রিপোর্ট যে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কর্তাদের মুখের হাসিকে চওড়া করবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। নোট বাতিলই হোক বা জিএসটি চালু- বিরোধীদের লাগাতার সমালোচনার মুখেও দেশের মানুষ কিন্তু প্রধানমন্ত্রীর আশ্বাস মেনে অর্থনীতির এই কড়া ওষুধ গিলতে রাজি হয়েছেন।

[নিয়্ন্ত্রণরেখায় সেনাঘাঁটি গুঁড়িয়ে পাকিস্তানকে কড়া জবাব ভারতীয় সেনার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.