Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
drink-driving

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার তরুণী, দাবি করলেন ভদকা পান করেন চোখ দিয়ে

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কথা অস্বীকার করেন তরুণী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২২, ২১:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২২, ২১:৪৮

options
link
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার তরুণী, দাবি করলেন ভদকা পান করেন চোখ দিয়ে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেশা করার পরে ভুল বকে অনেকে। তাই বলে মদ খেয়ে গাড়ি চালানোর অপরাধে অভিযুক্ত তরুণী বিচারকের সমানে যা বললেন, তা বাস্তবিক অবিশ্বাস্য। তরুণীর দাবি, তিনি আদৌ মদ খেয়ে গাড়ি চালাননি। তবে তাঁর শ্বাস-প্রশ্বাসে যে মদের গন্ধ ছিল? শুনানি চলাকালীন আইনজীবীর প্রশ্নের উত্তরে তরুণী জানান, তিনি আসলে পরীক্ষামুলকভাবে চোখ দিয়ে মদ খেয়েছিলেন, তাই ওই গন্ধ বেরোচ্ছিল। এমন উত্তরে আইনজীবী থেকে বিচারক সকলেই বেজায় বিরক্ত হন। দোষী সাব্যস্ত তরুণীকে বড়সড় শাস্তি পেতে হয়। 

ঘটনাটি ইংল্যান্ডের (England)। বছর তিরিশের অভিযুক্ত তরুণীর নাম চেলসি ম্যাকডোনাল্ড (Chelsey McDonald)। ক’দিন আগে মার্সিসাইড (Merseyside) শহরের একটি বারের পার্কিং চত্বরে এসে দাঁড়ায় চেলসির বিএমডাব্লু। পুলিশের সন্দেহ হওয়ায় গাড়ি থেকে নামতেই চেলসিকে আটকানো হয়। তাঁর শ্বাস পরীক্ষা করা হয় পুলিশে সঙ্গে থাকা যন্ত্রের সাহায্যে। তাতেই দেখা যায় তরুণী চেলসি মদ্যপ অবস্থায় রয়েছেন। পুলিশের সঙ্গে একপ্রস্থ বচসা ও সংঘর্ষের পর গ্রেপ্তার করা হয় চেলসি ম্যাকডোনাল্ডকে। মামলা ওঠে আদালতে। শুনানি চলাকালীন আইনজীবীর প্রশ্নের উত্তরে নেশায় আসক্ত থাকার কথা অস্বীকার করেন তরুণী। দাবি করেন, পার্কিংয়ে গাড়ি রেখে এক বন্ধুর উৎসাহে পরীক্ষামুলকভাবে চোখ দিয়ে মদ খাওয়ার চেষ্ঠা করেন। এভাবে মদ্যপানে নাকি দ্রুত নেশা হয়। তাই চোখে মদ ঢেলেছিলেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পাইপ লাইনের মাধ্যমে বিনামূল্যে দুয়ারে মদ! ভাইরাল ‘নোটিস’, কী জানাল কেন্দ্র?]

যদিও চেলসির উত্তরকে হাস্যকর বলে মন্তব্য করেন সরকারি আইনজীবী। তিনি দাবি করেন, বাস্তবে এমনটা আদৌ সম্ভব না। তাছাড়া তরুণীর হাতব্যাগে ভদকার বোতল পাওয়া গিয়েছে। গ্রেপ্তারির সময় এক পুলিশকর্মীর বুকে-পেটে লাথি মারার অভিযোগও রয়েছে তরুণীর বিরুদ্ধে।

[আরও পড়ুন: এবার লোকসভাতেও বিরাট ধাক্কা উদ্ধবের, দলের ১৯ সাংসদের মধ্যে ১২ জনই শিণ্ডে সেনার পথে]

শেষ পর্যন্ত চেলসির গল্পে খুশী হননি বিচারক। তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। আগামী ১৮ মাসের জন্য তাঁর ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়। এছাড়াও আগামী এক বছর সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত তিনি বাড়ির বাইরে বাইরে বেরোতে পারবেন না বলে নির্দেশিকা দেয় আদালত। এইসঙ্গে তরুণীকে প্রায় ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.