Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

বাসের রেষারেষিতে মৃত্যু মহিলার, সল্টলেকে পথ অবরোধে বাসিন্দারা

গুরুতর আহত আরও এক

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৭, ০৬:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৭, ০৬:৪৬

options
link
বাসের রেষারেষিতে মৃত্যু মহিলার, সল্টলেকে পথ অবরোধে বাসিন্দারা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : বুধবারের সকালে ফের পথের বলি এক মহিলা। সল্টলেকের বিডি ব্লকে দুটি বাসের রেষারেষিতে প্রাণ গেল এক বাইক আরোহী মহিলার। আহত হয়েছেন বাইক চালকও।

saltlake

Advertisement

সকাল পৌনে ৭টা নাগাদ বিডি ব্লকে নিজের সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে বাইকে চড়ে ফিরছিলেন সোনালি দে নামের ওই মহিলা। ঠিক সেইসময় উল্টোডাঙাগামী ২০১ ও ২১৫ নম্বর রুটের দুটি বাস রেষারেষি করছিল বলে অভিযোগ। বিডি  ব্লক বাসস্ট্যান্ডের সামনে বাস দুটির মাঝে পড়ে যায় বাইকটি। বাসের ধাক্কায় বাইক থেকে পড়ে গেলে, পিছন থেকে আরেকটি বাস এসে পিষে দেয় মহিলাকে৷ গুরুতর আহত হন বাইকচালকও।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

পরে বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় মহিলার। দুটি বাসেরই চালক পলাতক। ইতিমধ্যে পুলিশের নিরাপত্তার গাফিলতি তুলে রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা৷ ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষদের মধ্যে৷ অবরোধে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে রাস্তা৷ পরে বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তাদের অভিযোগ, অত্যন্ত দুর্ঘটনা প্রবণ এলাকা হলেও যথাযথ পুলিশি টহল নেই এখানে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসী।

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.