Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Corona

Coronavirus: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত পাঁচশোরও কম, মৃত ৬

গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে খানিকটা স্বস্তিতে রাজ্যবাসী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২২, ১৯:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২২, ১৯:৫৮

options
link
Coronavirus: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত পাঁচশোরও কম, মৃত ৬ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক মাস ধরে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছিল করোনা। বাড়ছিল সংক্রমিতের সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা কমল সংক্রমণ। একদিনে নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। গতকালও সংক্রমণ ছিল এক হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৬ জনের। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্তদের মধ্যে কলকাতাতে একদিনে আক্রান্ত ৭৯ জন। সংক্রমণের দিক থেকে তিলোত্তমার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ৭৪ জন। এরপরেই তালিকায় রয়েছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ৩৮ জন। এছাড়াও কমবেশি প্রায় সব জেলা থেকেই মিলেছে সংক্রমিতের হদিশ। তবে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে আক্রান্তের সংখ্যা শূন্য। ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০, ৯৪, ৩২৭।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মিডিয়ার সামনে ‘ষড়যন্ত্র’ তত্ত্ব, জেরায় মুখে কুলুপ, পার্থ চট্টোপাধ্যায়ের কৌশলে বিরক্ত ইডি!]

একদিনে রাজ্যে করোনা প্রাণ কেড়েছে মোট ৬ জনের। তাঁদের মধ্যে ২ পশ্চিম মেদিনীপুরের। হুগলি, জলপাইগুড়ি, কলকাতা, উত্তর ২৪ পরগনার একজন করে করোনার বলি। ফলে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১, ৩৭২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা জয় করেছেন ২,২৫১ জন।  এখনও পর্যন্ত রাজ্যে করোনাজয়ীর সংখ্যা ২০, ৫৯, ৪৬২ জন। 

পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৩, ৪৯৩ জন। হোম আইসোলেশনে রয়েছেন ১৩, ১২৩ জন। আর হাসপাতালে ভরতি ৩৭০ জন করোনা আক্রান্ত। কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৬ হাজার ৮৭৯ টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২ লক্ষ ২৫ হাজার ৭৯০ জন।

[আরও পড়ুন: জুনিয়র ছাত্রীদের পোশাক খুলিয়ে ভিডিও শুট সিনিয়রদের! র‌্যাগিংয়ের অভিযোগে উত্তাল খড়দহের স্কুল]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.