Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

ক্যামাক স্ট্রিটের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ আগুন

অগ্নিকাণ্ডের জেরে ছড়াল আতঙ্ক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০১৭, ১০:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০১৭, ১০:১১

options
link
ক্যামাক স্ট্রিটের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ আগুন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে ক্যামাক স্ট্রিটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় অগ্নিকাণ্ড। আগুন লাগার ঘটনায় ছড়াল আতঙ্ক। শুক্রবার সকালে ক্যামাক স্ট্রিটে সিন্ডিকেট ব্যাঙ্কের ওই শাখায় আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। জানলার কাঁচ ভেঙে আগুনের মোকাবিলা করতে হয় দমকল কর্মীদের। বেশ কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে আগুন। হতাহতের খবর না থাকলেও, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর।

[নারদ কাণ্ডে এবার মহামেডান স্পোর্টিং ক্লাবকে নোটিস সিবিআইয়ের]

হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে দোতলায় উঠে, জানালার কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা চলে। ওই বহুতলের বেশ কয়েকটি ফ্ল্যাট থেকে বাসিন্দাদের নামিয়ে আনা হয়। সবাই নিরাপদেই রয়েছেন বলে দমকল সূত্রে খবর। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। যদিও শর্ট শার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। বিল্ডিংটির অগ্নিনির্বাপন ব্যবস্থা সঠিক ছিল কিনা তা খতিয়ে দেখছে দমকল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.