Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ব্যান্ডেল-কোচবিহারে জোড়া খুন, এলাকায় চাঞ্চল্য

পুরনো শত্রুতা, নাকি অন্য কারণ। তদন্তে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০১৭, ০৭:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০১৭, ০৭:২১

options
link
ব্যান্ডেল-কোচবিহারে জোড়া খুন, এলাকায় চাঞ্চল্য zoom

দিব্যেন্দু মজুমদার ও মৃন্ময় লাহিড়ি:  ফের হুগলিতে শুট আউট। এবার ব্যান্ডেল স্টেশন লাগোয়া এলাকায় খুন হলেন এক ব্যক্তি। মৃতের নাম ব্রিজেশ সিং। বাইকে চেপে এসে কয়েকজন দুষ্কৃতী তাঁকে খুব কাছ থেকে গুলি করে। পুলিশ সূত্রে খবর, পুরনো শত্রুতার জেরে ওই ব্যক্তি খুন হন। এদিকে উত্তরবঙ্গের কোচবিহারে খুন হলেন এক ব্যবসায়ী। পুলিশের অনুমান ব্যবসা নিয়ে গণ্ডগোলের জেরে এই ঘটনা।

[নারদ কাণ্ডে সাংসদ কাকলি ঘোষদস্তিদারের বাড়িতে সিবিআই]

শ্রীরামপুর, ডানকুনির পর ব্যান্ডেল। হুগলি জেলা জুড়ে বেড়েই চলেছে দুষ্কৃতী দৌরাত্ম্য। শুক্রবার রাতে ব্যান্ডেল স্টেশন লাগোয়া এলাকায় খুন হন ব্রিজেশ সিং নামে এক ব্যক্তি। রাত সাড়ে এগারোটা নাগাদ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ব্রিজেশ। স্থানীয় সূত্রে খবর, এই সময় বাইকে চেপে আসে দুষ্কৃতীদের একটি দল। খুব কাছে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে গা ঢাকা দেয়। ব্রিজেশের শরীরে দুটি গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে পরিবারের লোকজন স্থানীয় ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ব্রিজেশের মৃত্যুর খবরে স্টেশন লাগোয়া রেল কলোনিতে উত্তেজনা ছড়ায়। চুঁচুড়া থানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানায় মৃতের পরিবার। পুলিশ সূত্রে খবর, ব্রিজেশের বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। সম্প্রতি মূলস্রোতে ফেরার চেষ্টা করেছিল। টাকা সংক্রান্ত কোনও বিষয়ে পুরনো শত্রুতার জেরে এই ঘটনা কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। কে বা কারা ব্রিজেশকে গুলি চালায় তা পুলিশ জানাতে পারেনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পাহাড়ে আরও ৪ কোম্পানি আধাসেনা পাঠানোর নির্দেশ হাই কোর্টের]

ব্যান্ডেলের ধাঁচে খুন কোচবিহারে। জেলার পুণ্ডীবাড়ি থানা এলাকার টাকাগাছে খুন করা হয় এক মাংস ব্যবসায়ীকে। শুক্রবার রাতে রফিকুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। তারপর তাঁকে গুলি করা হয়। কোচবিহার এমজেএনএম হাসপাতালে রফিকুল মারা যান। স্থানীয় সূত্রে খবর, টাকাগাছের বটতলা বাজারে খাসির মাংসের দোকান ছিল রফিকুল ইসলামের। তাঁর দোকান করা নিয়ে বাজারের মুরগি ব্যবসায়ীরা ক্ষুব্ধ ছিলেন। মুরগি ব্যবসায়ীদের অভিযোগ ছিল খাসির দোকানের জন্য তাদের ব্যবসা মার খাচ্ছে। এই অশান্তির জেরে রফিকুলকে খুন করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.