Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ্যে যুবককে ২৭ বার তলোয়ারের কোপ, ছড়াল ঘটনার ভিডিও

প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০১৭, ১৫:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০১৭, ১৫:১৫

options
link
প্রকাশ্যে যুবককে ২৭ বার তলোয়ারের কোপ, ছড়াল ঘটনার ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তায় রাস্তায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। কিন্তু নিরাপত্তা কোথায়? সেই সিসিটিভিকেই বুড়ো আঙুল দেখিয়ে দিনের আলোয় রক্তাক্ত হচ্ছে শহর। একাধিকবার তেমন হত্যালীলার সাক্ষী থেকেছে রাজধানী দিল্লি। এবার এমনই শিউরে ওঠার মতো ঘটনা ঘটল বাণিজ্য নগরীতে।

ঘটনা গত মঙ্গলবারের। মুম্বই থেকে ২৮০ কিলোমিটার দূরে, মহারাষ্ট্রের ধুলেতে ঘটল মর্মান্তিক ঘটনা। দিনের আলোয় ১১ জনের একটি দুষ্কৃতী দল এসে এক যুবককে তলোয়ার দিয়ে কোপাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় রফিকুদ্দিনের। তাঁর মাথাতে গুলিও করা হয়েছে বলে জানা গিয়েছে। আর এই গোটা ঘটনা ধরা পড়ে রাস্তার সিসিটিভিতে। যে ভিডিও দু’দিন পর সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[চিনকে রুখে দিতে তৈরি ভারত, রাজ্যসভায় আক্রমণাত্মক সুষমা]

সূত্রের খবর, রফিকুদ্দিন অপরাধ জগতের সঙ্গেই যুক্ত ছিল। অন্তত ৩০টি মামলা চলছিল তার বিরুদ্ধে। মঙ্গলবার সকালে রাস্তার ধারের এক চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছিলেন। তখনই একদল সশস্ত্র দুষ্কৃতী এসে হাজির হয় সেখানে। তলোয়ার, লাঠি নিয়ে রফিকুদ্দিন উপর আক্রমণ করে তারা। পুলিশ জানিয়েছে, তাঁর উপর ২৭ বার তলোয়ারের কোপ বসায় তারা। সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। প্রাণ না বেরিয়ে যাওয়া পর্যন্ত মাথায় আঘাত করতে থাকে তারা। রক্তাক্ত অবস্থায় তাকে সেখানেই ফেলে রেখে মোটরবাইক ও স্কুটারে চম্পট দেয় অজ্ঞাতপরিচয় ওই যুবকরা। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে স্থানীয় বাসিন্দা ও চায়ের দোকানের লোকজনদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।

[দেশের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত রামনাথ কোবিন্দ]

ইতিমধ্যেই ওই ১১ জনের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা গিয়েছে বলে খবর। বচসার জেরেই রফিকুদ্দিনকে হত্যা করেছে বিপক্ষ দলের সদস্যরা। এমনটাই জানিয়েছে পুলিশ। তবে প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন স্থানীয়রা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.