Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Karnataka Bus Conducto

যাত্রীকে চড়-থাপ্পড়, বুকে লাথি মারল বাসের কন্ডাকটর! ভিডিও দেখলে শিউড়ে উঠবেন

যাত্রীকে সাহায্য়ের জন্য় এগিয়ে আসেননি কেউই!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২২, ১৭:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২২, ১৭:১১

options
link
যাত্রীকে চড়-থাপ্পড়, বুকে লাথি মারল বাসের কন্ডাকটর! ভিডিও দেখলে শিউড়ে উঠবেন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সোশ্যাল মিডিয়া জুড়ে হঠাৎই একটি ভিডিও ছড়িয়ে পড়ল। যা দেখে রীতিমতো শিউড়ে উঠতে হয়। এমনটা যে ঘটতে পারে, তা ভাবাই যায় না।

ব্যাপারটা একটু খোলাস করে বলা যাক। টুইটারে একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। যেখানে দেখা গিয়েছে, কর্ণাটকের একটি বাসস্টপে একটি বাসের ভিতর থেকে এক যাত্রীকে রীতিমতো চড়, থাপ্পড় মারে বাসের কন্ডাকটর। শুধু চড়, থাপ্পড়েই আটকে থাকে না, যাত্রীর বুকে লাথি মেরে বাসের দরজা থেকে নিচে ফেলে দেয়। মাটিতে লুটিয়ে পড়েন যাত্রী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: টিভি চালানো নিয়ে রক্তারক্তি কাণ্ড, শাশুড়ির আঙুলে কামড় বউমার, দুরবস্থা স্বামীরও]

ভিডিওতে দেখা গিয়েছে, মাটিতে পড়েই থাকেন যাত্রী। যাত্রীকে সেই অবস্থাতে ফেলেই বাস, টার্মিনাস থেকে বেরিয়ে যায়। আশপাশের লোকেরা গোটা কাণ্ড দেখতে থাকেন। কেউই সাহায্যের জন্য এগিয়েই আসেন না।

এই ভিডিও দেখে নেটিজেনদের মধ্যে হইচই পড়ে যায়। অনেকেই মতে, কন্ডাকটর মোটেই ভাল কাজ করেননি। অনেকে শাস্তিও দাবি করেছেন কন্ডাকটরের। তবে ঠিক কী কারণ এরকম ঘটল, তা অবশ্য জানা যায়নি। তবে এই ভিডিও দেখে নড়ে চড়ে বসেছে বাস টার্মিনাসের দায়িত্বে থাকা কর্তারা। ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, ভিডিও সত্যতা বিচার করার পর শাস্তিও নাকি পেতে পারেন কন্ডাকটর। 

[আরও পড়ুন: গির অরণ্যে বাইকে চেপে সিংহকে হেনস্তা! ‘বীরত্বের’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গ্রেপ্তার যুবক]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.