Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Cyclone

‘সিত্রাং’য়ের অভিমুখ বাংলাই! কালীপুজোর পরদিনই ভয়াবহ দুর্যোগের আশঙ্কা

বাংলাদেশের উপকূলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২০, ২০২২, ১৭:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২০, ২০২২, ১৭:৫২

options
link
‘সিত্রাং’য়ের অভিমুখ বাংলাই! কালীপুজোর পরদিনই ভয়াবহ দুর্যোগের আশঙ্কা zoom

নব্যেন্দু হাজরা: কালীপুজোয় দুর্যোগের কালো মেঘ বাংলার আকাশে। আয়লা, আম্ফান, ইয়াসের পর রাজ্যের নয়া বিপদের নাম ‘সিত্রাং’। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, মঙ্গলবার বাংলা ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় (Cyclone) ‘সিত্রাং’। যার ফলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, এদিন সকালেই উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আজ বিকেল থেকেই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে সরতে শুরু করবে। ২২ তারিখ অর্থাৎ শনিবার এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ২৩ তারিখ অর্থাৎ রবিবার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে তৈরি হবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রাজ্যে বড়সড় নাশকতার ছক? বারাকপুর থেকে ১০০ কেজি বিস্ফোরকের মশলা উদ্ধার]

এরপর ক্রমশ উত্তর দিকে সরে ২৪ তারিখ অর্থাৎ সোমবার ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ের রূপ নেবে নিম্নচাপটি। হাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের অভিমুখ হতে পারে বাংলা-বাংলাদেশের উপকূল। নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে ২৫ তারিখ অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ‘সিত্রাং’। ফলে কালীপুজোর পরদিন রাজ্যে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা তৈরি হল। ফের একবার সর্বস্ব হারানোর আশঙ্কায় ভুগছে উপকূলের বাসিন্দারা। 

বুধবার এবিষয়ে নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাশাসককে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষত উপকূলীয় জেলার জেলাশাসকদের। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা গিয়েছেন, তাঁদেরও ফিরে আসতে বলা হয়েছে।  ‘সিত্রাং’য়ের (Cyclone Sitrang) প্রত‌্যক্ষ প্রভাব যদি বঙ্গে পড়ে, সেক্ষেত্রে মানুষকে কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হবে তাও ঠিক রাখতে বলা হয়েছে। সবমিলিয়ে দুর্যোগের মোকাবিলা করতে আগেভাগেই কোমর বাঁধছে নবান্ন। 

[আরও পড়ুন: প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন মুর্শিদাবাদে, পরে ‘অনুশোচনা’য় আত্মঘাতী স্বামীও]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.