সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাম্পত্য, পরকীয়া, দেশভাগের প্রেক্ষাপটে ‘ঘরে বাইরে’-র যে চিত্র কবিগুরু উপন্যাসে ফুটে উঠেছিল৷ মায়েস্ট্রো সত্যজিৎ রায়ের ক্যামেরায় ফুটে উঠেছিল তার নিখুঁত চিত্রায়ণ৷ ক্লাসিক আখ্যা পেয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়৷
সেই স্মৃতিকেই পর্দায় ফিরিয়ে আনছেন পরিচালক রীমা মুখোপাধ্যায়৷ তবে বাংলায় নয়, হিন্দিতে৷ নাম ‘অর্ধাঙ্গিনী- এক অর্ধসত্য’৷ মুখ্য ভূমিকায় শ্রীলেখা মিত্র, সুব্রত দত্ত, মনোজ মিত্র, রীমা লাগুর মতো অভিনেত্রী’৷
জুলাই মাসের প্রথম দিনেই মুক্তি পাচ্ছে ‘ঘরে বাইরে’-র এই হিন্দি সংস্করণ৷ কবিগুরুর কাহিনী অবলম্বনে সিনেমা তৈরি করলেও ছবিতে কোনও রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার করেননি রীমা৷ কারণ বিশ্বকবি নিজে তাঁর কাহিনীতে গান ব্যবহার করেননি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন