সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভার লড়াইয়ে বিকাশ ভট্টাচার্যকেই সৈনিক হিসেবে বেছে নিল বামেরা। এর আগে প্রার্থী হিসেবে একাধিক অরাজনৈতিক ব্যক্তিত্বের নাম উঠে এসেছে। সে তালিকায় ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তবে রাজনৈতিক কারণেই শেষমেশ বিকাশবাবুর উপরই ভরসা রাখার সিদ্ধান্ত বামেদের।
কেন বিকাশ ভট্টাচার্য? রাজনৈতিক নেতা হিসেবে বিকাশবাবুর ইমেজ স্বচ্ছ। পাশাপাশি তিনি দুঁদে আইনজীবী। সারদা-নারদা মামলায় ঠিক যতখানি ভূমিকা আছে আবদুল মান্নানের, ততখানি কৃতিত্ব বিকাশ ভট্টাচার্যেরও। দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত মামলাগুলি পৌঁছেছে তাঁর দৌলতেই।মুনশিয়ানার সঙ্গে রাজ্যে বিরোধিতার জমি তৈরি করে দিয়েছেন তিনি। ফলে কংগ্রেসের নেতাদের মধ্যেও বিকাশবাবুর গ্রহণযোগ্যতা আছে। সেক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে পারে বামেরা। এই সমীকরণ আঁচ করেই তাঁকে রাজ্যসভার প্রার্থী করার ভাবনা বামেদের। তবে আগামিকাল বামেদের বৈঠকেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন