সব্যসাচী ভট্টাচার্য, শিলিগুড়ি: পুরনো বিবাদের জেরে প্রকাশ্য দিবালোকে খুন যুবক। শনিবার সকাল দশটা নাগাদ শিলিগুড়ির কলেজপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম রঞ্জন দাস (৪৫)। বাড়ি শহরের রবীন্দ্রনগরে। ছুরি দিয়ে একাধিকবার কুপিয়ে খুন করা হয় তাঁকে। অভিযুক্ত যুবক রাজীব দাসকে এলাকার বাসিন্দারা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। শিলিগুড়ি গার্লস স্কুলের সামনে দিনের ব্যস্ত সময়ে প্রকাশ্যে এই খুনোখুনির ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
[জাল মার্কশিট চক্রের পাণ্ডা খোদ কলেজ ছাত্র, তাজ্জব তদন্তকারীরা]
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার মধ্যে হঠাৎই তাঁরা রক্তাক্ত অবস্থায় এক যুবককে ছুটতে দেখেন। পিছনে তাঁকে ছুরি হাতে ধাওয়া করছিল অন্য এক যুবক। আহত যুবককে ধরে ফেলে বার দুয়েক গলায় কোপ বসিয়ে দেয় সে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আহত যুবক। অভিযুক্ত পালাতে চেষ্টা করতেই স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে বেঁধে রেখে দেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, অভিযুক্ত ছুরি মারার সময় তার মাকে মারধরের প্রতিশোধ নেওয়ার কথা বলছিল। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার বদলা নিতেই এই খুন। ঘটনাস্থলের একেবারে সামনেই রয়েছে শিলিগুড়ি গার্লস স্কুল ও শিলিগুড়ি কলেজ। এই সময় রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড় থাকে। ঘটনার জেরে তারাও আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে ছুটোছুটি শুরু করে দেয়। পুলিশের অতিরিক্ত কমিশনার দেন্ডুপ শেরপা, শিলিগুড়ি থানার আইসি দেবাশিস বসু-সহ পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।
[মাত্র ৩৫ হাজারে শহরের বাজারে মিলছে অটোমেটিক পিস্তল]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন