Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Russia

গভীর রাতে রাশিয়ার ক্যাফেতে লেলিহান আগুন, জীবন্ত দগ্ধ অন্তত ১৩ জন

২৫০ জনকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২২, ১৩:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২২, ১৩:৪৫

options
link
গভীর রাতে রাশিয়ার ক্যাফেতে লেলিহান আগুন, জীবন্ত দগ্ধ অন্তত ১৩ জন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার গভীর রাতে আচমকা আগুন লাগে রাশিয়ার (Russia) একটি ক্যাফেতে (Cafe)। তাতেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ১৩ জনের। মর্মান্তিক ঘটনাটি মস্কো (Moscow) থেকে দূরের একটি ছোট শহরের। ঘটনার সময় গ্রাহকে ভরতি ছিল জনপ্রিয় ওই ক্যাফেটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ২৫০ জনকে নিরাপদে উদ্ধার করেন তাঁরা। আগুন লাগার কারণ অনুসন্ধান করছে পুলিশ ও দমকল।

বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা জানিয়েছেন, ভয়ংকর দুর্ঘটনাটি মস্কো থেকে ৩০০ কিলোমিটার দূরের কোস্ত্রোমা (Kostroma) শহরের। শুক্রবার গভীর রাত আগুন লাগে পোলিগোন (Poligon) নামের একটি ক্যাফেতে। প্রত্যক্ষদর্শীরা রাত ২টো নাগাদ প্রথমবার আগুন খেয়াল করেন। এরপর তা দ্রুত ছড়ায়। ক্যাফেটিকে কেন্দ্র করে ৩ হাজার ৫০০ স্কয়ার মিটারে ছড়িয়ে পড়ে আগুন। এর ফলেই ১৪ জনের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: লড়াই করলে মিলবে টাকা! ইউক্রেনে পরিস্থিতি সামাল দিতে টোপ পুতিনের]

রাশিয়ার ওই প্রদেশের রাজ্যপাল সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার কথা জানিয়ে বিবৃতি দেন। তিনি জানান, প্রাথমিক ভাবে জানা গিয়েছে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্য হয়েছে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। ২৫০ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা সুস্থ আছেন। তবে আগুনে পুড়ে আহত হয়েছেন ৫ জন। তবে পুলিশ দাবি, তাঁদের অবস্থা হাসপাতালে ভরতি করার মতো ছিল না। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: ‘জানতাম আমায় খুনের ছক হয়েছে’, জাতির উদ্দেশে ভাষণে বিস্ফোরক ইমরান]

এদিকে প্রায় দশ মাস ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নয়া খবর, শুরুর দিকে কিছুটা এগিয়ে থাকলেও ক্রমে লড়াইয়ে কোণঠাসা হয়ে পড়ছে রুশ বাহিনী। আমেরিকা ও পশ্চিমের অস্ত্রে বলীয়ান ইউক্রেনীয় ফৌজ প্রায় অসাধ্য সাধন করে চলেছে। ইতিমধ্যে খারকভ, খেরসন, দোনবাস-সহ বেশ কিছু অঞ্চলে পিছু হঠছে রাশিয়ার সেনাবাহিনী। যুদ্ধ করতে চাইছে না সেনাদের অনেকেই। এহেন পরিস্থিতিতে টাকার টোপ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে খবর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.