Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফের মেট্রোর সামনে ঝাঁপ, ব্যাহত পরিষেবা

ঘটনাটি ঘটেছে মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০১৭, ১৩:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০১৭, ১৩:০২

options
link
ফের মেট্রোর সামনে ঝাঁপ, ব্যাহত পরিষেবা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার আত্মহত্যার ঘটনা ঘটল কলকাতা মেট্রোয়। রবিবার বিকেলে মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটেছে। স্টেশনে ঢোকার মুখেই ট্রেনের সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। ফলে ফের একবার ব্যাহত হল মেট্রো পরিষেবা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনার পরেই পার্ক স্ট্রিট থেকে দমদম পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ করা দেওয়া হয়েছে। তবে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত দু’দিকেই মেট্রো চলছে।

[শিশুপাচার কাণ্ডে তাঁর কী ভূমিকা, রূপাকে জিজ্ঞাসাবাদ সিআইডির]

জানা গিয়েছে, এদিন বিকেল ৫ টা ২৬ নাগাদ কবি সুভাষগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। তারপরেই ওই লাইনে বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। ওই ব্যক্তি বেঁচে আছেন না মারা গিয়েছেন সেটা এখনও জানা যায়নি। এমনকী তাঁর পরিচয়ও জানা যায়নি। ঘটনাস্থলে রয়েছেন আরপিএফ ও মেট্রো রেলের আধিকারিকরা। আপাতত ট্রেনটিকে সরিয়ে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে। তারপরই মেট্রো চলাচল শুরু হবে। এমনটাই জানা গিয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। তবে এই ঘটনায় এখনও কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি। বস্তুত রবিবার হলেও যাত্রীদের বেশ হয়রানি হচ্ছে বলেও জানা গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে আগুন, চাঞ্চল্য]

এর আগেও একাধিকবার মেট্রোতে আত্মহত্যার ঘটনা ঘটেছে। মেট্রো কর্তৃপক্ষ আত্মহত্যা রোধে একাধিক উদ্যোগের কথাও ইতিমধ্যে বলেছে। সেগুলি ধীরে ধীরে বাস্তবায়িত করার চেষ্টাও চলছে। কিন্তু তা সত্ত্বেও এই আত্মহত্যার ঘটনা থামানো যাচ্ছে না। সম্প্রতি মুম্বইয়ের একটি বেসরকারি সংস্থাকেও নিয়োগ করা হয়েছিল। সেই সংস্থাটিও বেশ কয়েকটি পরামর্শ দিয়েছিল। কিন্তু তাতেও কোনও ফল পাওয়া যাচ্ছে না।

[জাল মার্কশিট চক্রের পাণ্ডা খোদ কলেজ ছাত্র, তাজ্জব তদন্তকারীরা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.