সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগান চুরি করেছে কেন্দ্র, এমনটাই দাবি রাজস্থানের উদয়পুরের মহিলা পুলিশ অফিসার চেতনা ভাটির৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরই নারীশিক্ষার প্রচারের কারণে এই স্লোগান ব্যবহার করায় এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে৷ এই স্লোগানটি তাঁরই লেখা কবিতার অংশ, কেন্দ্র তা চুরি করেছে, এমনটাই দাবি চেতনার৷
উদয়পুরের মহিলা থানার এসএইচও চেতনা বলেন, ১৯৯৯ সালে একটি কবিতার অংশ হিসাবেই তিনি এটি লেখেন৷ ২০১২ সালের ৩ আগস্ট এটি মুখ্যমন্ত্রী অশোক গেহলটের দফতরে (সিএমও) পাঠান৷ কিন্তু সিএমও থেকে কোনও উত্তর আসেনি৷ অন্যদিকে, গত বছর ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাণিপথ থেকে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগানে দেশবাসীকে নারীশিক্ষা নিয়ে সচেতন করতে আহ্বান জানান৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন