Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে না আসায় বেধড়ক মার ছাত্রকে, রানাঘাটে গ্রেপ্তার প্রধানশিক্ষক

ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০১৭, ০৮:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০১৭, ০৮:৩১

options
link
স্কুলে না আসায় বেধড়ক মার ছাত্রকে, রানাঘাটে গ্রেপ্তার প্রধানশিক্ষক zoom
ছবি:‌ প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বেশ কয়েক মাস স্কুলে গরহাজির ছিল রানাঘাটের নাসরা বয়েজ হাইস্কুলের দশম শ্রেণির এক ছাত্র। অপরাধ বলতে এটুকুই। প্রধানশিক্ষকের বেধড়ক মারে গুরুতর ওই ছাত্র এখন ভরতি হাসপাতালে। অভিযুক্ত প্রধানশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও এই ঘটনা নিয়ে স্কুলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[ছেলেকে খাটের সঙ্গে বেঁধে কুপিয়ে খুন মা-মেয়েকে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই অসুস্থ নাসরা হাইস্কুলের দশম শ্রেণির ওই ছাত্র। শারীরিক অসুস্থতার কারণেই প্রায় মাস খানেক স্কুলেও যেতে পারেনি সে। বুধবার ছিল দশম শ্রেণির টেস্ট পরীক্ষা। পরীক্ষা দিতে স্কুলে গিয়েছিল ওই ছাত্র। পরিবারের অভিযোগ, স্কুলের গরহাজিরার কারণ দেখিয়ে প্রথমে তাকে পরীক্ষায় বসতে বাধা দেন প্রধানশিক্ষক। এরপর ক্লাসরুম থেকে কান ধরে টেনে বের করে, ওই ছাত্রের গালে সপাটে চড় কষান প্রধানশিক্ষক। কান দিয়ে রক্তরক্ষণ শুরু হলে, তাকে প্রথমে একজন হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। প্রাথমিক চিকিৎসার পর ওই ছাত্রকে ছেড়ে দেওয়া হয়। শুধু তাই নয়, ওই ছাত্রের বাবাকে স্কুলে ডেকে পাঠিয়ে অভিযুক্ত প্রধানশিক্ষক অকখ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ।

[একই শরীরে দুই গ্রুপের রক্ত দেখে তাজ্জব চিকিৎসকরা]

এই ঘটনার পর ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসেন ওই  ছাত্রের বাবা। কিন্তু বাড়িতে ফের অসুস্থ হয়ে পড়ে সে। এরপর প্রথমে তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। পরে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে নাসরা বয়েজ হাইস্কুলের অভিযুক্ত প্রধানশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[সনাতনের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর, ক্ষোভে ফুঁসছে গ্রাম]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.