Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Doctor Bakshi Trailer

মেডিক্যাল থ্রিলার ‘ডাঃ বক্সী’, রহস্যে মোড়া ট্রেলারে চমক পরমব্রত, শুভশ্রী ও বনির

নতুন বছরের প্রথম মাসেই মুক্তি পাচ্ছে ছবিটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৫, ১৪:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৫, ১৪:৪৬

options
link
মেডিক্যাল থ্রিলার ‘ডাঃ বক্সী’, রহস্যে মোড়া ট্রেলারে চমক পরমব্রত, শুভশ্রী ও বনির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্যে মোড়া ‘ডাঃ বক্সী’র কাহিনি। সেই রহস্যের আভাস পাওয়া গেল ট্রেলারে। প্রতি মূহূর্তে যেন কল্পনা আর বাস্তবের দ্বন্দ্ব চলছে। যাতে জড়িয়ে পড়েছে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay), শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বনি সেনগুপ্তর চরিত্ররা।

Doctor-Bakshi-1

Advertisement

 সপ্তর্ষি সেন ও শুভদীপ ভৌমিকের প্রযোজনা অবং সপ্তাশ্ব বসুর পরিচালনায় তৈরি ‘ডাঃ বক্সী’ (Doctor Bakshi)। এর আগে ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে সপ্তাশ্ব ‘ডাঃ বক্সী’ চরিত্রের সঙ্গে পরিচয় করিয়েছিলেন।  সেই চরিত্রকেই আরও এগিয়ে নিয়ে যেতে তৈরি নতুন ছবি। তবে ‘ডাঃ বক্সী’ সিনেমার সঙ্গে আগের ছবির গল্পের একেবারে মিল নেই বলেই খবর। বরং নতুন এক গল্পই এই ছবিতে বলবেন পরিচালক সপ্তাশ্ব।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

Doctor-Bakshi-2

[আরও পড়ুন: ‘বেশরম’ নকল! ফরাসি গান থেকে চুরি করা ‘পাঠান’ ছবির গান? ভিডিও শেয়ার করে অভিযোগ]

ট্রেলার দেখে যা আভাস পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী, মেডিক্যাল থ্রিলার হতে চলেছে পরমব্রত, শুভশ্রী (Subhasree Ganguly) ও বনির এই ছবি। যেখানে হাইপার রিয়েল ইমেজ সিমুলেট করে মস্তিষ্কের পরিবর্তন করার কথাও বলা হয়েছে। আর তা নিয়ে নানা রহস্য দানা বেঁধেছে।

শোনা গিয়েছে, ছবিতে এক জেল থেকে মুক্তি পাওয়া অপরাধীর চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta)।  শুভশ্রীর চরিত্রের নাম মৃণালিনী। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন দেবতনু, অক্ষয়, রাহুল মাহি। 

Doctor-Bakshi-3

সরস্বতী পুজোর দিন প্রকাশ্যে এসেছিল ‘ডাঃ বক্সী’র টিজার। সেখানে পরমব্রতর চরিত্রের মুখে শোনা গিয়েছিল গীতার সংলাপ। ট্রেলারেও তা রয়েছে। নতুন বছরের প্রথম মাস অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পেতে পারে ছবিটি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্ণব ভৌমিক। ক্যামেরার দায়িত্ব সামলেছেন প্রসেনজিৎ চৌধুরী। সম্পাদনা করেছেন পবিত্র জানা।  আর ছবি গানে সুর সাজিয়েছেন শুভদীপ মিত্র। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SMV Studios (@smv_studios)

[আরও পড়ুন: তালিবানের সঙ্গে আরএসএসের তুলনা, আইনি বিপাকে জাভেদ আখতার, পাঠানো হল সমন]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.