সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশভক্ত না খুনি? রুস্তম পাভরি আসলে কী? এই প্রশ্নের উত্তর নিয়েই আগস্ট মাসে বড়পর্দায় আসছে নীরজ পাণ্ডের ‘রুস্তম’৷ প্রেম, বিশ্বাসঘাতকতা ও রহস্যের এই পারফেক্ট মিক্সে নাম ভুমিকায় অক্ষয় কুমার৷ সঙ্গে ইলিয়ানা ডি’ক্রুজ, এষা গুপ্তা ও অর্জন বাজওয়া৷ প্রকাশিত হল প্রথম ঝলক৷ নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন অক্ষয় নিজেও৷
আক্কিকে তুরুপের তাস বানিয়ে রহস্য-রোমাঞ্চের জটিল জাল বুনেছেন নীরজ৷ নবাগত পরিচালক টিনু সুরেশ দেশাইয়ের কৃতিত্ব এতে কম কিছু নেই৷ প্রথমে রুস্তমের চরিত্রের জন্য জন আব্রাহামের কথা ভেবেছিলেন নীরজ৷ কিন্তু, পরে নিজের ব্লু আইড ‘বেবি’র উপরেই ভরসা রাখেন৷ হাউসফুলের ভরাডুবির পর ফের বক্স অফিসের বাজি পাল্টাতে থ্রিলারের উপরেই ভরসা রাখছেন অক্ষয়ও৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন