Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Heeraben Modi

অসুস্থ মা’কে দেখতে হাসপাতালে মোদি, হীরাবেনের দ্রুত আরোগ্য কামনা রাহুলের

এই মুহূর্তে হীরাবেনের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২২, ১৬:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২২, ১৬:৩৭

options
link
অসুস্থ মা’কে দেখতে হাসপাতালে মোদি, হীরাবেনের দ্রুত আরোগ্য কামনা রাহুলের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে ভরতি করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মা’কে। খবর পেয়ে দ্রুত আহমেদাবাদ (Ahmedabad) গেলেন মোদি। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত থেকেই দ্রুত শরীরের অবনতি হয় ৯৯ বছরের হীরাবেনের (Heeraben Modi)। তারপরই তাঁকে ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভরতি করা হয়। এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

এদিকে মোদির মা’র দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস নেতা লিখেছেন, ”একজন মা ও পুত্রের মধ্যে ভালবাসা অনন্ত ও অমূল্য। মোদিজি, এই কঠিন সময়ে আমার ভালবাসা ও সমর্থন আপনার সঙ্গে রয়েছে। আমার আশা, আপনার মা দ্রুত সুস্থ হয়ে যাবেন।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রিকশন ডোজ নেওয়া থাকলে ভুলেও ন্যাজাল ভ্যাকসিন নয়, সতর্ক করল কোভিড টাস্ক ফোর্স]

এদিকে প্রসঙ্গত, হীরাবেনের শারীরিক অবস্থা সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য দেয়নি সংশ্লিষ্ট হাসপাতাল। এদিকে খবর পেয়ে হাসপাতালে গিয়েছেন গুজরাটের দুই বিজেপি বিধায়ক দর্শনাবেন বাঘেলা ও কৌশিক জৈন। গতকালই মোদির ভাই প্রহ্লাদ মোদি ও তাঁদের পরিবারের কয়েকজন সদস্য কর্ণাটকের মাইসুরুতে দুর্ঘটনার কবলে পড়েন। সেই দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই হীরাবেনের অসুস্থতার খবর পাওয়া গিয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর মা এবছরই ১০০ বছর বয়স পূর্ণ করেছেন। স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে।

প্রসঙ্গত, হুবারই মায়ের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা বলতে শোনা গিয়েছে মোদিকে। এমনিতে কোনও কর্মসূচিতে গুজরাটে গেলে নিজের ব্যস্ত সূচির মধ্যে সময় বের করে মায়ের সঙ্গে দেখা করেন মোদি। শেষবার প্রধানমন্ত্রী মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন গুজরাটের ভোটের সময়। ভোট দিতে গিয়ে মায়ের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে আসেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখা গিয়েছিল।

[আরও পড়ুন: গুরুতর অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা, ভরতি করা হল হাসপাতালে]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.