Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Amazon

বছরের শুরুতেই দুঃসংবাদ, আর্থিক মন্দার জেরে ১৮ হাজার কর্মী ছাঁটবে আমাজন

গত বছরের নভেম্বর মাসেই ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল আমাজন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৫, ২০২৩, ১৩:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৫, ২০২৩, ১৩:৩৪

options
link
বছরের শুরুতেই দুঃসংবাদ, আর্থিক মন্দার জেরে ১৮ হাজার কর্মী ছাঁটবে আমাজন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর ফেসবুক, টুইটার-সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা অসংখ্য কর্মী ছাঁটাই করেছিল। সেই ধারা অব্যাহত রইল নতুন বছরেও। এবার অনলাইন রিটেল সংস্থা আমাজনের (Amazon) কর্মীদের জন্য দুঃসংবাদ। খুব শীঘ্রই ১৮ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে তারা, সংস্থার তরফে এই ঘোষণা করা হল বুধবার। কঠিন সিদ্ধান্তের জন্য বিশ্বজুড়ে আর্থিক মন্দা ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করা হয়েছে। আমাজন কর্তৃপক্ষের দাবি, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তাঁরা।

সংস্থার বক্তব্য, কোভিড মহামারীর সময়ে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ করা হয়েছিল। সেই সময় অনলাইন বাজার ছিল তুঙ্গে। বিপুল চাহিদা ছিল। কিন্ত পরিবর্তীকালে সেই চাহিদা হ্রাস পেয়েছে। এই অবস্থায় কর্মী ছাঁটাই করতে হচ্ছে তাদের। এক বিবৃতিতে আমাজনের সিইও অ্যান্ডি জস্সি জানান, “নভেম্বরেই এই সিদ্ধান্ত হয়েছে, আমরা ১৮ হাজার পদ বিলুপ্ত করব।” সূত্রের খবর, এর ফলে অধিকাংশ ইউরোপের কর্মী কাজ হারাতে চলেছেন। চাকরি হারাতে চলা কর্মীদের প্রতি সহমর্মিতা দেখিয়ে অ্যান্ডি বলেন, “কঠিন পরিস্থিতির মধ্যে পড়বেন ওই কর্মীরা। সহজে এই সিদ্ধান্ত নিতে পারিনি।” সংস্থার তরফে আমাজন সিইও নিশ্চিত করেছেন, অবসরকালীন যাবতীয় সুবিধা দেওয়া হবে কর্মীদের। নতুন চাকরির পেতে যাতে করে সুবিধা হয় তাও দেখা হবে। উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসেই ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল আমাজন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: একটা গরুও যেন ঠান্ডায় না মরে, আধিকারিকদের কড়া নির্দেশ যোগীর]

গত বছর নভেম্বরেই  ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামেের মালিকানাধীন সংস্থা মেটা (Meta) একসঙ্গে ১১ হাজার কর্মী ছাঁটাই করে। উন্নতির জন্যই ঐতিহাসিক কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ, জানানো হয় সংস্থার তরফে। বিশ্বজুড়ে গণছাঁটাইয়ের পর দুঃখ প্রকাশ করেন মার্ক জুকারবার্গ (Nark Zuckerberg)। ২৮ বছরের মেটার ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ের সাক্ষী হয় সিলিকন ভ্যালির এই সংস্থা। অন্যদিকে ভারতে কর্মী ছাঁটাই শুরু করে মাইক্রোব্লগিং সাইট টুইটার। সংস্থার নয়া মালিক এলন মাস্ক দাবি করেন, টুইটারকে সঠিক পথে নিয়ে যেতে বিশ্বব্যাপী সংস্থার বহু কর্মীকে ছাঁটাই করা জরুরি ছিল। ‘দুর্ভাগ্যজনক’ হলেও এই সিদ্ধান্ত তাঁদের নিতে হচ্ছে, জানান মাস্ক। টুইটারের বিশ্বজুড়ে কর্মী সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজার। যা অর্ধেক করে ফেলা হয় এক ধাক্কায়। পরে বিপুল সংখ্যক চুক্তিভিত্তিক কর্মীদেরও ছাঁটাই করা হয়।

এদিকে ২০২৩ সালে অন্তত ১০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে গুগল। ইতিমধ্যেই ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চাকরি হারানোর মুখে দাঁড়িয়ে থাকা বিপুল কর্মীদের শেষ ভরসা গুগলের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)। কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে নিজেদের অবস্থা তুলে ধরেছেন একাধিক গুগল কর্মী। যে পদ্ধতিতে ছাঁটাই করা হতে পারে, সেই নিয়েও অভিযোগ জানিয়েছেন সংস্থাটির কর্মচারীরা। তবে খরচ কমাতে বদ্ধপরিকর গুগলের কর্তারা। এহেন পরিস্থিতিতে কর্মীদের পাশে দাঁড়াতে পারবেন পিচাই? তা নিয়ে সংশয় রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.