Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Shirdi Accident

মহারাষ্ট্রের শিরডিতে মর্মান্তিক দুর্ঘটনা, ৭ মহিলা ও ২ শিশু-সহ দশজনের মৃত্যু

মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৩, ২০২৩, ১২:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৩, ২০২৩, ১২:১০

options
link
মহারাষ্ট্রের শিরডিতে মর্মান্তিক দুর্ঘটনা, ৭ মহিলা ও ২ শিশু-সহ দশজনের মৃত্যু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে মহারাষ্ট্রের শিরডিতে (Shirdi) মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল অন্তত ১০ জনের। মৃতদের মধ্যে ৭ মহিলা এবং ২ শিশুও রয়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালে মহারাষ্ট্রের (Maharastra) পাথার গ্রামের কাছে নাসিক-সিরডি হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে ৪৫ জন যাত্রী নিয়ে থানের অম্বরনাথ এলাকা থেকে একটি লাক্সারি বাস শিরডির উদ্দেশে যাচ্ছিল। পথে উলটো দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারে বাসটিকে। এই দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাত মহিলা এবং দুই শিশুও রয়েছে। আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

[আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর]

জানা গিয়েছে, দুর্ঘটনার পরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে দেয়। খবর দেওয়া হয় পুলিশে। আহতদের উদ্ধার করে সিন্নার গ্রামীণ হাসপাতাল এবং স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে সেটা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুয়াশার জন্য দৃশ্যমানতার অভাব দুর্ঘটনার কারণ হতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: সাংসদের বাবা থেকে বিধায়কের স্ত্রী, আবাস তালিকায় নাম বহু বিজেপির নেতার! সামনে আনল তৃণমূল]

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde)। মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। আহতদের চিকিৎসার ভারও নিয়েছে মহারাষ্ট্র সরকার। আহতদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না হয়, স্থানীয় আধিকারিকদের তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.