Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র বি পি পোদ্দার হাসপাতাল

চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০১৭, ১২:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০১৭, ১২:১৫

options
link
রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র বি পি পোদ্দার হাসপাতাল zoom

স্টাফ রিপোর্টার: ফের শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে রোগীর আত্মীয়দের বিক্ষোভ ও ভাঙচুরে উত্তাল বি পি পোদ্দার হাসপাতাল। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৮ এপ্রিল প্রথমে পায়ের সমস্যা নিয়ে বি পি পোদ্দারে ভর্তি হন বিজয় কুর্মি। প্রায় এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অভিযোগ, ভর্তি থাকাকালীন কিডনির সমস্যা দেখা দেয় তাঁর। কিডনি কাজ না করতে থাকায় ডায়ালিসিস শুরু হয়। অভিযোগ, পুরোপুরি সুস্থ না হলেও তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পর তাঁর অবস্থার অবনতি হতে থাকে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবারের তরফে অভিযোগ, ফের হাসপাতালে নিয়ে যেতে চাইলে ভর্তি নিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর গত ৫ আগস্ট বিজয়বাবুর শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় ফের তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, গায়ে জ্বর থাকা অবস্থাতেই তাঁর ডায়ালিসিস করা হয়। আইটিইউতে ভর্তি করা হয় ঠিকই, কিন্তু কোনও চিকিৎসাই নাকি হয়নি। এরপর ৮ আগস্ট হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। এদিন সকালে তিনি মারা যান। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

[বালি থেকে গ্রেপ্তার নিহত তৃণমূল নেতা তপন দত্তর স্ত্রী]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.