Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Nandigram

নন্দীগ্রামে যুবককে গুলি করে ‘খুন’, বাড়ির অদূরে মিলল দেহ, ঘনাচ্ছে রহস্য

খুনের কারণ নিয়ে ধোঁয়াশা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২৩, ১২:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২৩, ১২:০২

options
link
নন্দীগ্রামে যুবককে গুলি করে ‘খুন’, বাড়ির অদূরে মিলল দেহ, ঘনাচ্ছে রহস্য zoom
ছবি: প্রতীকী

রঞ্জন মহাপাত্র: গুলি করে যুবককে খুন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে (Nandigram)। বাড়ির পাশের রাস্তা থেকে উদ্ধার হয় যুবকের দেহ। কী কারণে এই গুলি? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম দিব্যেন্দু মণ্ডল। বয়স ৪২ বছর। বাড়ি নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার ডি জামতলায়। প্রতিবেশী সূত্রে খবর, মঙ্গলবার রাতে তাঁরা দেখতে পান বাড়ির পাশের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দিব্যেন্দু। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তমলুক জেলা হাসপাতালে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মুর্শিদাবাদে শুটআউট, বাড়ি ফেরার পথে তৃণমূল নেতাকে গুলি করে খুন, তুমুল চাঞ্চল্য]

কিন্তু কী কারণে গুলি করে খুন? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শোনা যাচ্ছে, চাকরি দেওয়ার নাম করে অনেকের থেকে টাকা নিয়েছিলেন দিব্যেন্দু। কিন্তু চাকরি দিতে পারেননি। সেই কারণেই কি খুন? নাকি নেপথ্যে অন্য তথ্য। তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। শীঘ্রই গোটা বিষয়টা স্পষ্ট হবে।

[আরও পড়ুন: মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদে বাবা খুন: গ্রেপ্তার আরও ২, আজই মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.