সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাড়ে আট হাজার ফুট উচ্চতায় লেপচা অধ্যুষিত গ্রাম রিশপ৷ পাহাড়ের ধাপে ধাপে নানা রকমের ফুলে ঢাকা ছোট্ট সাজানো গ্রাম রিশপ৷
কী ভাবে যাবেন, কোথায় থাকবেন—
হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি৷ সেখান থেকে ১১০ কিলোমিটার দূরে রিশপ যাওয়ার জন্য গাড়ি ভাড়া করে যাওয়াই শ্রেয়৷ রিশপে থাকবার জন্য বিভিন্ন মানের এবং বাজেটের হোটেল আছে৷

কী দেখবেন—
পাহাড়ের ঢাল বেয়ে চাষের জমি দেখতে অপূর্ব লাগে৷ রিশপকে ঘিরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কাব্রু, সিনিয়ালচু, পান্ডিম—সহ নানান শৃঙ্গ৷ সারা রিশপে সবসময় অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে৷ জঙ্গলের মধ্যে ট্রেক করে যেতে পারেন দেড় কিলোমিটার দূরের টিফিনদাঁড়া ভিউপয়েন্ট৷ সান্দাকফু-র পর রিশপের টিফিনদাঁড়া হল পশ্চিমবঙ্গের উচ্চতম ভিউ পয়েন্ট৷ এখান থেকে সূর্যোদয়, সূর্যান্ত দেখার অভিজ্ঞতা ভোলার নয়৷ পাখি দেখা-পাখির ছবি তোলার জন্য পশ্চিমবঙ্গের অন্যতম সেরা গন্তব্য হল রিশপ৷ গোটা গ্রাম ঘুরে বেরালেই চোখে পড়বে জার্ক সাইডেড ফ্ল্যাই ক্যাচার, ভার্ডিটার ফ্ল্যাইক্যাচার, গ্রিন ব্যাকেট টিট, রুফাস সিবিয়া প্রভৃতি নানা চেনা-অচেনা পাখি৷ নেওড়াভ্যালি জাতীয় উদ্যান সংলগ্ন এই গ্রামের চারিদিকে জঙ্গল৷ মাঝেমধ্যেই সবুজ উপত্যকায় এসে আটকে পড়ে মেঘ৷ তখন গোটা উপত্যকা জুড়ে চলে মেঘ-রোদ্দুরের খেলা৷ বর্ষা এবং শীতকাল এড়িয়ে যেকোনও সময়ই যাওয়া যেতে পারে রিশপ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন