Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬

‘বিশ্বজুড়ে আর্থিক মন্দার মাঝেও আশার আলো দেখাচ্ছে ভারত’, দাবি IMF রিপোর্টে

মার্কিন যুক্তরাষ্ট্র-সহ একাধিক দেশেই বৃদ্ধির হার আশঙ্কাজনক ভাবে কমবে, জানিয়েছে আইএমএফ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩, ১০:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩, ১০:৩৬

options
link
‘বিশ্বজুড়ে আর্থিক মন্দার মাঝেও আশার আলো দেখাচ্ছে ভারত’, দাবি IMF রিপোর্টে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরে তলানিতে গিয়ে দাঁড়াবে আর্থিক বৃদ্ধি- আগে থেকেই এই সতর্কবার্তা দিয়েছিল আইএমএফ (IMF)। মঙ্গলবার জানুয়ারি মাসের একটি রিপোর্ট পেশ করে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের তরফে জানানো হয়েছে, মাত্র ২.৯ শতাংশ বৃদ্ধি হবে ২০২৩ সালে। গত বছর এই বৃদ্ধির (Global Growth) হার ছিল ৩.৪ শতাংশ। তবে বিশ্বব্যাপী আর্থিক মন্দার জেরে ভারত খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না বলেই অনুমান আইএমএফের। তবে বৃদ্ধির হার খানিকটা কমবে। তবে সার্বিক দিক থেকে বিচার করলে ভারত যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতিতেই থাকবে বলে জানিয়েছে আইএমএফ।

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান অর্থনীতিবিদ পিয়ের অলিভিয়ের গুরিনচাস জানিয়েছেন, “বিশ্বের নানা প্রান্তে মূল্যবৃদ্ধির সমস্যা কমাতে চেষ্টা করছে জাতীয় ব্যাংকগুলি। কিন্তু এখনও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে অনেক কাজ করা বাকি আছে। এহেন পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়ায় তার প্রভাব পড়বে আর্থিক বৃদ্ধিতেও। চিনে কোভিডের ভয়াবহতার জেরেও আর্থিক গতি এক ধাক্কায় অনেকটা কমবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘মোদিকে ধন্যবাদ দিন’, শান্তিপূর্ণ কাশ্মীরে বরফ খেলা নিয়ে রাহুলকে খোঁচা অনুরাগের]

মঙ্গলবারের রিপোর্টে সাফ জানানো হয়েছে, চলতি বছরে খানিকটা ধাক্কা খাবে ভারতের আর্থিক বৃদ্ধি। ২০২২ সালে বৃদ্ধির হার ছিল ৬.৮ শতাংশ। চলতি বছরে তার পরিমাণ কমে দাঁড়াবে ৬.১ শতাংশে। তবে আগামী দিনে আশার আলো দেখবে ভারত। কারণ ২০২৪ সালে আবারও বৃদ্ধির হার বেড়ে দাঁড়াবে ৬.৮ শতাংশে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইটালি-সহ একাধিক দেশেই বৃদ্ধির হার আশঙ্কাজনক ভাবে কমবে বলেই জানিয়েছে আইএমএফ।

ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে গুরিনচাস বলেছেন, “মার্চ পর্যন্ত ৬.৮ শতাংশেই থাকবে। পরের অর্থবর্ষের জন্য ৬.১ শতাংশে নামলেও তা নিয়ে চিন্তার কারণ নেই। তবে তার জন্য দায়ী আন্তর্জাতিক পরিস্থিতি। ভারতের অভ্যন্তরে সেভাবে চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা নেই। তাই আর্থিক বৃদ্ধি খানিকটা কমলেও সেই ধাক্কা সামাল দেওয়া যাবে। ২০২৪ সালে আবারও ৬.৮ শতাংশে এসে দাঁড়াবে ভারতের আর্থিক বৃদ্ধি।” ভারত ছাড়াও গোটা এশিয়া নিয়েই আশাবাদী আইএমএফ। মন্দা পরিস্থিতিতেও একাধিক দেশের আর্থিক বৃদ্ধির হার বাড়বে বলেই দাবি সংস্থার রিপোর্টে।

[আরও পড়ুন: উপহার হিসেবে নয়, বইমেলায় টাকা দিয়ে তৃণমূল বিধায়কের বই কিনলেন ‘মানবিক’ মমতা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.