Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Pathaan Movie

বক্স অফিসে অব্যাহত ‘পাঠান’ ঝড়, অষ্টম দিনে কত টাকা আয় শাহরুখের এই ছবির?

একগুচ্ছ রেকর্ড ঝুলিতে পুরেছে শাহরুখ খানের কামব্যাক ছবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩, ১৬:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩, ১৬:২৬

options
link
বক্স অফিসে অব্যাহত ‘পাঠান’ ঝড়, অষ্টম দিনে কত টাকা আয় শাহরুখের এই ছবির? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’ ছবিকে ধরে রাখা যাচ্ছে না। দুর্বার গতিতে বক্স অফিসে দৌড়ে চলেছে। ইতিমধ্য়েই ৬৬৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। হিসেব বলছে, শীঘ্রই ৭০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে এই ছবি।

প্রসঙ্গত, একগুচ্ছ রেকর্ড ঝুলিতে পুরেছে শাহরুখ খানের কামব্যাক ছবি। ছুটির দিনে মুক্তি না পেয়েও বক্স অফিসে পেয়েছে দারুণ ওপেনিং। দেশ-বিদেশ মিলিয়ে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ১০৬ কোটি টাকা। যার মধ্যে দেশে ‘পাঠান’ মোট ৫৭ কোটি টাকার ব্যবসা করেছে। এর মধ্যে ৫৫ কোটি টাকা হিন্দি ভার্সানের মাধ্যমে আয় হয়েছে। আর ডাবিং ভার্সানের আয় ২ কোটি। দ্বিতীয় দিন ‘পাঠান’ অর্থাৎ সাধারণতন্ত্র দিবস তথা সরস্বতী পুজোর দিন ১১৩.৬০ কোটি টাকা আয় হয়েছে শাহরুখের কামব্যাক ছবির।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অসুস্থ শরীরে ৩০ কেজি ওজনের শাড়ি পরে সপ্তাহখানেক শুটিং, মুগ্ধ করলেন সামান্থা]

দ্বিতীয় ও চতুর্থ দিনেও ‘পাঠান’-এর সাফল্যের এই ধারা অব্যাহত রয়েছে। চার দিনে ভারতে ২৬৫ কোটি টাকার ব্যবসা করেছে কিং খানের ছবি। বিদেশে এই চারদিনে ‘পাঠান’-এর আয় ১৬৪ কোটি টাকা। অর্থাৎ চার দিনে ৪২৯ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখের ছবি। পঞ্চম দিনে তা পাঁচশো কোটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

‘পাঠান’ যশরাজ ব্যানারে তৈরি প্রথম ছবি যা প্রথম দিনে সর্ব্বোচ্চ ব্যবসা করেছে। শাহরুখ খানের প্রথম ছবি, যা প্রথম এবং দ্বিতীয় দিনে সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছে। দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের প্রথম ছবি, যা মুক্তির দিন এবং তার পরের দিনে এত আয় করেছে। সাফল্যের এই ধারা আগামী সপ্তাহেও অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: একশো কোটি টাকায় ওটিটিতে বিক্রি হল ‘পাঠান’, জানেন কোথায় দেখা যাবে এই ছবি?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.