Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Sidharth Kiara Reception

Sidharth-Kiara Reception: সাদা-কালোর আভিজাত্যে রিসেপশনে নজর কাড়লেন সিদ্ধার্থ-কিয়ারা, দেখুন ভিডিও

বিয়ের মতো রিসেপশনেও পান্না খচিত গয়নাই পরেছেন কিয়ারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১২:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১২:৪৪

options
link
Sidharth-Kiara Reception: সাদা-কালোর আভিজাত্যে রিসেপশনে নজর কাড়লেন সিদ্ধার্থ-কিয়ারা, দেখুন ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণের মধ্যেই অসাধারণ। এই যেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণীর (Kiara Advani) রিসেপশনের মূল মন্ত্র।  কালো স্যুট পরেই রিসেপশনে এসেছিলেন সিদ্ধার্থ। তাঁর সঙ্গে ম্যাচিং করেই সাদা-কালো গাউন পরেন কিয়ারা। বিয়ের মতো রিসেপশনেও পান্না খচিত গয়নাই পরেছেন অভিনেত্রী। 

Sidharth-Kiara-Reception 1

Advertisement

গত মঙ্গলবার সামাজিক রীতিনীতি মেনে গাঁটছড়া বাঁধেন কিয়ারা (Kiara Advani) ও সিদ্ধার্থ। পড়ন্ত রোদকে সাক্ষী রেখে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করেন দু’জনে। কিয়ারার পরনে তখন হালকা গোলাপি রংয়ের লেহেঙ্গা এবং সবুজ পান্নার গয়না। সিদ্ধার্থের পরনে আইভরি রংয়ের শেরওয়ানি আর মাথায় পাগড়ি। বিয়ের ছবি শেয়ার করে নিজেদের ‘শেরশাহ’ সিনেমার স্মৃতি ফেরান তারকা দম্পতি। ক্যাপশনে লেখেন, “আব হামারি পারমানেন্ট বুকিং হো গ্যায়ি…”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

SK

[আরও পড়ুন: আরও বিপাকে রাখি সাওয়ান্তের স্বামী আদিল, এবার দায়ের হল ধর্ষণের অভিযোগ ]

কিয়ারা ও সিদ্ধার্থের রাজকীয় বিয়ের সাজ নজর কেড়েছে সবার। হালকা মেকআপেও যে নজর কাড়া যায়, তা ঘরোয়া রিসেপশনেও প্রমাণ করেছেন সিদ্ধার্থ-কিয়ারা। রিসেপশনেও তার ব্যতিক্রম হয়নি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

মঙ্গলবার জয়সলমেরে বিয়ে সেরে বুধবার দিল্লিতে চলে যান কিয়ারা ও সিড। দিল্লিতে সিদ্ধার্থের বাড়িতেই আত্মীয়-পরিজন নিয়ে হয় ছিমছাম রিসেপশন। তারপর মুম্বইয়ের রিসেপশন। যেখানে অতিথি করণ জোহর, অভিষেক বচ্চন, করিনা কাপুর, কাজল, আলিয়া ভাটরা। 

Abhishek

[আরও পড়ুন: খুন নাকি অভিশাপ? ‘শ্বেতকালী’ ট্রেলারে রহস্য সমাধান করতে মরিয়া ঐন্দ্রিলা-সাহেব-সৌরভ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.