Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Raj Chakraborty

কেন বিশেষ দিনে পালিত হয় জন্মদিন? ‘গোধূলি আলাপ’-এর সেটে জানালেন রাজ চক্রবর্তী

খাতায়-কলমে ২১ ফেব্রয়ারি জন্মদিন রাজের। কিন্তু সেদিন তা পালিত হয় না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১৫:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১৫:৪৯

options
link
কেন বিশেষ দিনে পালিত হয় জন্মদিন? ‘গোধূলি আলাপ’-এর সেটে জানালেন রাজ চক্রবর্তী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাতায়-কলমে ২১ ফেব্রয়ারি জন্মদিন রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)। কিন্তু বেশিরভাগ সময়ই সেদিন তা পালিত হয় না। কেন? তা ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap) সিরিয়ালের সেটে এসে জানালেন রাজ।

Raj Chakraborty

Advertisement

২০২২ সালের ২১ মার্চ থেকে স্টার জলসায় দেখা যাচ্ছে ‘গোধূলি আলাপ’। প্রযোজনার পাশাপাশি অনেক সময় সিরিয়ালের পরিচালনার দায়িত্বও সামলান রাজ। সেখানেই সম্প্রতি রাজের প্রি-বার্থ ডে সেলিব্রেশনের আয়োজন করা হয়। আনা হয় কেক। সেই কেক কাটতে গিয়েই নিজের জন্মদিনের রহস্য উন্মোচন করেন টলিউডের জনপ্রিয় পরিচালক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘পাঠান’-এর সাফল্যের পর সামলাচ্ছেন ‘টাইগার ৩’-র স্ক্রিপ্ট, চেনেন বলিউডের এই লেখককে?]

কেক কাটার আগের মুহূর্তে রাজ সেটের কলাকুশলীদের জানান, শিবরাত্রির দিন তাঁর জন্ম হয়েছিল। আর সেবার ২১ ফেব্রুয়ারি শিবরাত্রি ছিল। তারপর থেকে শিবরাত্রির দিনই রাজের জন্মদিন হিসেবে পালন করতেন তাঁর বাবা ও মা। এখনও মা তাই করেন। দিনের হিসেবে তাঁরা রাখেন না।

Raj

তাঁর জন্মদিনের জন্য কেক আসলেও তা সেটের বাকিদের সঙ্গে কাটেন রাজ। গাওয়া হয় ‘হ্যাপি বার্থ ডে’ গান। সেটে সেই সময় উপস্থিত ছিলেন কৌশিক সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, সোহাগ সেন, ঋজু বিশ্বাস, রোশনি ভট্টাচার্য। খুব শিগগিরিই ‘গোধূলি আলাপ’ সিরিয়ালের তিনশো এপিসোড পূর্ণ হবে। এদিনের কেক তার সেলিব্রেশনেও খাওয়ালেন রাজ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

[আরও পড়ুন: সঙ্গে থাকুক প্রিয় গায়ক, পিঠে অরিজিৎ সিংয়ের অটোগ্রাফকে ট্য়াটু করালেন অনুরাগী!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.