রমণী বিশ্বাস, তেহট্ট: বোমা বিস্ফোরণে (Blast)উড়ে গেল ছাত্রের এক হাত। ব্যাগের মধ্যেই রাখা ছিল বোমা। পড়ে থাকা ব্যাগটি নিতে গিয়ে ঘটে যায় বিস্ফোরণ। কেঁপে ওঠে গোটা এলাকা। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আশপাশের মানুষজন দেখতে পান, রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন এক যুবক। নাম নীলেশ মণ্ডল, সে নাজিরপুর বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর ছাত্র। শনিবার বিকেলে নদিয়ার (Nadia) করিমপুর থানার করিমপুর রেগুলেটেড মার্কেটের ঘটনা। ওই ছাত্রর প্রাথমিক চিকিৎসার পর করিমপুর হাসপাতাল থেকে কৃষ্ণনগর (Krishnanagar) শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক। বিকেলে জনবহুল এলাকায় বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।
[আরও পড়ুন: ‘ছিঃ! এত পচা লোকজন তৃণমূল করে! কে ঢোকাল দলে?’, কুন্তল ইস্যুতে প্রশ্ন মদনের]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন