Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Haryana

অপহৃত ২ মুসলিম যুবকের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, পিটিয়ে খুনের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

রাজস্থান থেকে অপহৃত যুবকদের দেহ উদ্ধার হরিয়ানায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১১:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১১:২৫

options
link
অপহৃত ২ মুসলিম যুবকের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, পিটিয়ে খুনের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান (Rajasthan) থেকে অপহৃত দুই মুসলিম যুবকের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হরিয়ানায়। ভিওয়ানি জেলার এক গোশালা থেকে তাঁদের অগ্নিদগ্ধ দেহ মিলেছে। যদিও প্রাথমিকভাবে তাঁদের চিহ্নিত করা সম্ভব হয়নি। রক্তের দাগ আর অগ্নিদগ্ধ দেহের ফরেনসিক পরীক্ষার পর দুই যুবককে পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। মৃতদের পরিবারের অভিযোগ, বজরং দল দু’জনকে পিটিয়ে খুন করেছে।

গত ১৬ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল রাজস্থানের জুনেইদ ও নাসির। পরিবারের অভিযোগ ছিল, একটি চারচাকা গাড়িতে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগের আঙুল উঠেছে বজরং দলের দিকে। তদন্তে নেমে হরিয়ানায় ক্যাম্প করে রাজস্থান পুলিশ। সেখানকার একটি গোশালা থেকে একটি পোড়া গাড়ি উদ্ধার করে তারা। গাড়ির ভিতর দুই অগ্নিদগ্ধের লাশও মিলেছিল। কিন্তু পুড়ে যাওয়ার ফলে দেহ দু’টির অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাদের চিহ্নিত করা সম্ভব হচ্ছিল না। রক্তের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করতেই জানা যায় মৃত দুই যুবক জুনেইদ ও নাসির।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এবার নারীশিক্ষা রুখতে পড়ুয়াদের বিষ খাওয়ানোর অভিযোগ, ইরানে অসুস্থ শ’খানেক ছাত্রী]

মৃতদের পরিবারের অভিযোগ, দুজনকে পিটিয়ে খুন করেছে বজরং দলের সমর্থকরা। দেহ উদ্ধার প্রসঙ্গে ভরতপুর রেঞ্জের আইজি গৌরব শ্রীবাস্তব বলেন, “ফরেনসিক পরীক্ষায় জানা গিয়েছে এসইউভি থেকে উদ্ধার হওয়া রক্তের নমুনা ও দেহ নাসির ও জুনেইদের। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া রক্তের নমুনা ও মৃতদের পরিবারের রক্তের নমুনা মিলিয়ে দেখা হয়েছে।” হরিয়ানা পুলিশের সঙ্গে যৌথভাবে অপরাধীদের শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে রাজস্থান পুলিশ।

[আরও পড়ুন: ‘সংবাদের গৈরিকীকরণ’, এবার শুধু RSS ঘনিষ্ঠ সংবাদ সংস্থা থেকে খবর কিনবে দূরদর্শন-আকাশবাণী!]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.