Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Dog

দিল্লিতে পথ কুকুরকে ‘ধর্ষণ’! ভাইরাল অত্যাচারের ভিডিও, থানায় অভিযোগ এলাকাবাসীর

অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১২:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১২:২০

options
link
দিল্লিতে পথ কুকুরকে ‘ধর্ষণ’! ভাইরাল অত্যাচারের ভিডিও, থানায় অভিযোগ এলাকাবাসীর zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে মাঝে এমন ঘটনা সামনে আসে যার পর ‘পাশবিক’ শব্দটিকে নিয়ে শংসয় তৈরি হয়। প্রশ্ন ওঠে, কে বেশি মায়া মমতাহীন? মানুষ না পশু?  তেমনই এক ঘটনায় কলঙ্কিত হল রাজধানী দিল্লি (Delhi)। হরি নগরে এলাকায় একটি পথ কুকুরকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অত্যাচারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়। ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। নড়েচড়ে বসেন স্থানীয়রা। পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা। এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ।

প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা গিয়েছে, হরি নগরের একটি পার্কে কুকুরটির উপর অত্যাচার চালাচ্ছে এক ব্যক্তি। যদিও ভিডিওতে শনাক্ত করা যায়নি অভিযুক্তকে। তবে ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সরব হন স্থানীয়রা। কুকুরের উপরে অত্যাচারে প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। এর পর ভারতীয় দণ্ডবিধির ৩৭৭/১১ নং ধারায় পশু আইনের আওতায় মামলা রুজু করেছে পুলিশ। ভিডিও সূত্রেই অভিযুক্তের খোঁজ তল্লাশি শুরু করেছেন পুলিশ আধিকারিকরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অপহৃত ২ মুসলিম যুবকের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, পিটিয়ে খুনের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে]

এদিকে অবলা প্রাণীর উপরে অত্যাচারের ঘটনায় সরব হয়েছেন পশুপ্রেমীরা। তাদের বক্তব্য, ওই ব্যক্তি আগামীতে অন্য পশুদেরও উপরেও নৃশংস অত্যাচার চালাতে পারে। ফলে দ্রুত তাকে গ্রেপ্ত্রারের দাবি জানিয়েছেন তারা। পশুপ্রেমীদের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: ‘সংবাদের গৈরিকীকরণ’, এবার শুধু RSS ঘনিষ্ঠ সংবাদ সংস্থা থেকে খবর কিনবে দূরদর্শন-আকাশবাণী!]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.