সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় হাইওয়ে সবুজায়ন প্রকল্পের অধীনে দেশের এক লক্ষ কিলোমিটার হাইওয়ের দুই পাশ সবুজায়ন করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ এই প্রকল্প চালু হলে অন্তত ১০ লক্ষ বেকার যুবক কাজ পাবেন৷
এই প্রকল্প গ্রামীণ ভারতের অর্থনীতির বড় গেম চেঞ্জার হতে চলেছে৷ এই প্রকল্পকে এনআরইজিএ তথা জাতীয় কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের সঙ্গে জুড়ে দেওয়া হবে যাতে ১০ লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা যায়৷

শুক্রবার সরকারের এই পরিকল্পনার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি৷
তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে দেড় হাজার কিলোমিটার হাইওয়ের সবুজায়ন করা হবে ৩০০ কোটি টাকা খরচ করে৷ ধাপে ধাপে এই লক্ষ্যমাত্রা বাড়ানো হবে৷ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং অর্থ দফতর এই সবুজায়ন প্রকল্পের ব্যয়ভার বহন করবে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন