Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

শাসনের চোটে নাজেহাল শিশু, কী সাফাই অভিভাবকদের?

এ সাফাই হয়তো আপনাকে অবাক করবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৯, ১২:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৯, ১২:৪৪

options
link
শাসনের চোটে নাজেহাল শিশু, কী সাফাই অভিভাবকদের? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাসনের চোটে নাজেহাল শিশু। আকুতি-মিনতি করেও মিলছে না ছাড়। ১, ২ এর পর ৩ তাকে বলতেই হবে। ভাইরাল এই ভিডিওই উঠে এসেছিল বিরাট কোহলি, যুবরাজ সিং, শিখর ধাওয়ানদের প্রোফাইলে। খোঁজ নিতেই জানা যায় শিশুর পরিচয়। তাতে আরও অবাক হয় নেটদুনিয়া। বলিউড গায়ক ও সংগীত পরিচালক জুটি তোশি-শারিবের বোনের মেয়ে শিশুটি।

Advertisement

[টম ক্রুজকে পিছনে ফেলে দিলেন শাহরুখ, সলমন, অক্ষয়রা]

সম্পর্ক প্রকাশ্যে আসতেই সাফাই দিলেন তোশি। গায়কের কথায়, ‘মাত্র দেড় মিনিটের ভিডিও দেখে কাউকে বিচার করা উচিত নয়। বিরাট কোহলি, শিখর ধাওয়ানরা আমাদের সম্পর্কে কিছুই জানেন না। আমাদের বাচ্চা কেমন তা আমরা ভালভাবেই জানি। ওর স্বভাবই এরকম। এই কান্নাকাটি করবে, পরক্ষণেই আবার খেলতে চলে যাবে। ওকে ছেড়ে দিলেই বলবে আমি তো ইয়ার্কি মারছিলাম। ওর স্বভাবের জন্য যদি ওকে ছেড়ে দেওয়া হয় তাহলে তো পড়াশোনাই হবে না!’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

বলিউড গায়ক জানান, আড়াই-তিন বছরের বাচ্চা স্কুলের হোমওয়ার্ক করছিল। আর তা তাকে করাচ্ছিলেন তারই মা। ওই ভিডিও তুলে ওর মা নিজের স্বামী ও ভাইদের এটাই দেখাতে চেয়েছিলেন যে বাচ্চা কতটা জেদি হয়ে গিয়েছে। যে মা শিশুকে নয় মাস নিজের গর্ভে ধারণ করেন, তাঁর ভালবাসায় সন্দেহ করা উচিত নয় বলেই মনে করেন তোশি। গায়কের প্রশ্ন, বাচ্চা জেদ ধরলে তার পড়াশোনার পাট তুলে দিতে হবে নাকি?

Independance day wish from my jaanam baby JAI HIND

A post shared by Sharib Sabri (@sharibsabri) on

শিশুকে মানুষ করা সহজ কাজ নয় বলেই জানান বলিউড গায়ক। একটি ভিডিও দেখে এভাবে মন্তব্য করা উচিত বলেও জানান তিনি। এতে তাঁর পরিবারের সম্মানহানি হয়েছে বলেও জানান তোশি।

[OMG! ‘গেম অফ থ্রোনস’-এ শামিল ক্যাটরিনা কাইফও!]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.