Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Siliguri

গাড়ির ধাক্কায় জখম শিশু, ক্ষোভে রাস্তায় জ্বালানো হল টায়ার, তুমুল উত্তেজনা শিলিগুড়িতে

বর্তমানে হাসপাতালে ভরতি আহত শিশু।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৩, ১৯:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৩, ১৯:৫৭

options
link
গাড়ির ধাক্কায় জখম শিশু, ক্ষোভে রাস্তায় জ্বালানো হল টায়ার, তুমুল উত্তেজনা শিলিগুড়িতে zoom

শান্তনু কর, জলপাইগুড়ি: গাড়ির ধাক্কায় জখম শিশু। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শিলিগুড়ির গেট বাজার এলাকা। রাস্তায় একের পর এক জ্বলল টায়ার। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও রাস্তা আটকে বিক্ষোভে শামিল উত্তেজিত জনতা।

শিলিগুড়ির গেট বাজার অত্যন্ত জনবহুল। তবে রাস্তাটি তুলনামূলক ছোট। স্থানীয়দের কথায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি বড় করার দাবি জানিয়েছেন তাঁরা। কারণ, রাস্তা সংকীর্ণ হওয়ায় দুর্ঘটনা ঘটে প্রায়শই। রবিবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এদিন মায়ের সঙ্গে রাস্তা পেরনোর সময় গাড়ি ধাক্কা দেয় এক খুদেকে। অভিযোগ, গাড়িটি কার্যত পিষে দেয় শিশুটিকে। তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘কোটায় চাকরি হত না? তবে এরা কারা’, সোশ্যাল মিডিয়ায় পাঁচজনের নাম করে সুজনকে প্রশ্ন উদয়নের]

এই দুর্ঘটনাকে কেন্দ্র করেই এদিন উত্তপ্ত হয়ে ওঠে শিলিগুড়ির গেট বাজার এলাকা। রাস্তা আটকে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। রাস্তায় জ্বালানো হয় টায়ার। অবরুদ্ধ হয়ে পড়ে শহরের গুরুত্বপূর্ণ ওই এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তাতেও লাভ হয়নি। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। উত্তেজিত জনতার দাবি, গ্রেপ্তার করতে হবে ঘাতক গাড়ির চালককে। সেই সঙ্গে অবিলম্বে রাস্তা চওড়া করার দাবিও জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: বিয়ের আগেই পাত্রীকে খুন হবু বরের! অভিযুক্তের ফাঁসির দাবিতে অবরোধ জলপাইগুড়িতে]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.