Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

গাড়ি রাখা নিয়ে বচসা, শেষ পর্যন্ত কী হাল হল গাড়িমালিকের !

শঠে শাঠ্যং।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৮:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৮:৫৬

options
link
গাড়ি রাখা নিয়ে বচসা, শেষ পর্যন্ত কী হাল হল গাড়িমালিকের ! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে কমবেশি ঝামেলায়  জড়ানোর অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। ধরা পড়ে গেলে ফাইন। তার জন্য চোর-পুলিশ খেলা চলে। চিনের এক ভদ্রমহিলা নিরাপত্তারক্ষীদের শিক্ষা দিতে অন্য পথ নিয়েছিলেন। কিন্তু সেটা ব্যুমেরাং তাঁর দিকেই ফিরে আসে।

[দ্রুতগতিতে উলটে গেল স্কুটার, অবাক রক্ষা ৩ আরোহীর]

চিনের গুয়াংঝুর বাসিন্দা চেন একরোখা স্বভাবের। গুয়াংঝুর যে এলাকায় ওই ভদ্রমহিলা থাকেন তা অভিজাত হিসাবে পরিচিত। নিজের বাড়ির সামনে গাড়ি রাখা চেনের বদভ্যাস। তাঁর গাড়ির জন্য ওই এলাকার পথচারী এবং গাড়িচালকরা সমস্যায় পড়েন। এই নিয়ে আবাসনের নিরাপত্তারক্ষীরা তাঁকে রোজ দু-চার কথা শোনাত। একদিন তারা পুলিশকে জানিয়ে দেওয়ার কথা বলে। এতে বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন চেন। চিনের ওই ভদ্রমহিলা নিরাপত্তারক্ষীদের টাইট দিতে আজব কাণ্ড ঘটিয়েছিলেন। কাউকে না বলে নিজের গাড়ি দীর্ঘক্ষণ রাস্তায় রেখে যান। রাস্তা আটকে তাঁর গাড়ি প্রায় ৩৮ ঘণ্টা বাড়ির বাইরে ছিল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[জ্বরে কাবু হয়েই আজ সাফল্যের শীর্ষে নিলেকানি!]

চেনের এই আচরণে সহ্যের সীমা ভাঙে নিরাপত্তারক্ষীদের। চেনকে বিপদে ফেলতে তারা অন্য উপায় নেন। একটি ক্রেন আনা হয়। সেই ক্রেনে করে গাড়িটি চেনের বাড়ির ছাদের ওপর তুলে দেওয়া হয়। ৩৮ ঘণ্টা পর বাড়ি ফিরে গাড়ি না দেখতে পেয়ে চেন হল্লা বাঁধিয়ে দেন। কোথায় গাড়ি, খুঁজতে খুঁজতে নিজের বাড়ির ছাদে তা আবিষ্কার করেন ওই মাঝবয়সী মহিলা। গাড়ি পেলেও রাগ কমেনি চেনের। সটান চলে যান থানায়। বিবাদী পক্ষও থানায় পালটা নালিশ করে। শেষ পর্যন্ত পুলিশ চেনকে মোটা অঙ্কের জরিমানা করে। পাশাপাশি ফের এমন আচরণ তিনি করবেন না সেটাও তাঁকে লিখিত আকারে জানাতে হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চেনের বাড়ির ছাদে থাকা এই ছবি এখন ভাইরাল হয়েছে। শঠে শাঠ্যং বোধহয় একেই বলে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.